প্রতারিত ৩ নারীকে উদ্ধার, পাচারকারী চক্রের ৫ জনকে গ্রেফতার
সাভার মডেল থানা পুলিশের আন্তরিকতায় চাকুরীর লোভনীয় প্রস্তাবে রাজিকৃত ৩ তরুনীকে কৌশলে নিষিদ্ধপল্লী (যৌনপল্লীতে) পাচারকারী চক্রের ৫ নারীকে গ্রেফতার করতে সমর্থ্য হয়েছে। এসময় ভুক্তভোগীদেরও উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন সাভারের আমিনবাজার ফাঁড়ির ইনচার্জ পুলিশ উপ-পরিদর্শক (এসআই) হারুন ওর রশিদ। এর আগে বুধবার দিবাগত রাতে সাভারের ভরারী এলাকার স্থানীয় পোড়া বাবুলের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—মাদারীপুর জেলার শিবচর থানার গুয়াতলা গ্রামের মৃত এরফান ব্যাপারীর ছেলে খলিল ব্যাপারী (৪২), একই এলাকার আব্দুল আজিজের মেয়ে ও খলিল ব্যাপারীর স্ত্রী লাইলী বেগম (৩৫) ও বরিশাল জেলার উজিরপুর থানার বড়কোঠা গ্রামের মো. জালাল শরিফের মেয়ে তানজিলা আক্তার ফাতেমা (২৫), টাঙ্গাইল জেলার কালিহাতি গ্রামের সিংগাইর গ্রামের মৃত ফটিক মিয়ার ছেলে মো. নজরুল ইসলাম (৩৯) ও সাভারের ভরারী বটতলা এরাকার মো. শরিফ মিয়ার মেয়ে ও স্থানীয় নজরুর ইসলামের স্ত্রী মিথিলা আক্তার (২০)। তারা সবাই সাভারের ভরারী এলাকায় ভাড়া থেকে নারী পাচার চক্রের সাথে জড়িত ছিলো।
আমিনবাজার ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন ওর রশিদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সাভারের ভরারী এলাকায় অভিযান চালিয়ে নারী পাচার চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে তিনজন ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করা হয়েছে।
এই বিষয়ে পুলিশ কর্মকর্তা এস আই হারুন ওর রশিদ আরো জানান, অভিযুক্তরা চাকুরির প্রলোভন দেখিয়ে অসহায় নারীদের প্রথমে একটি ফ্ল্যাটে আটকে রেখে অসামাজিক কার্যকলাপে বাধ্য করতো। এর কিছুদিন পরে তাদের রাজবাড়ির দৌলৎদিয়া, টাংগাইল ও ময়মনসিংহ এলাকায় বিভিন্ন যৌনপল্লীতে বিক্রি করে দিত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে।
এমএসএম / এমএসএম
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ
পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান
রায়গঞ্জে তীব্র গরমে পথচারীদের জন্য টিউবওয়েল স্থাপন
বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩
পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধার বসতবাড়ীতে হামলা, ভাংচুর, ৪ জনকে রক্তাক্ত জখম, থানায় মামলা
বরগুনায় এজলাসে আসামির হামলা, ৩ পুলিশ সদস্য আহত
জনপ্রতিনিধি নেই, তবু সন্ধ্যা পর্যন্ত চলছে দাপ্তরিক কার্যক্রম
তিতাস উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
বাকেরগঞ্জ পৌরসভায় পথ কুকুরকে জলাতঙ্ক টিকা কার্যক্রম শুরু