ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ইবিতে ১৩ পদের নিয়োগ ২৬৩তম সিন্ডিকেট স্থগিত


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৫-২০২৪ দুপুর ১০:৫৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২৬৩তম সিন্ডিকেট সভায় দীর্ঘদিন ‘ঝুলে থাকা’ ১৩ পদের নিয়োগ চূড়ান্ত হয়নি। সিন্ডিকেট সভার সদস্যদের বিরোধিতার মুখে এ সিদ্ধান্ত নিতে পারেননি উপাচার্য। এদিকে শিক্ষক-কর্মকর্তাদের পদোন্নতির বিষয়েও কোনো সিদ্ধান্ত হয়নি।দুইটি এজেন্ডা ও একাধিক টেবিল এজেন্ডা থাকা এই সভা রোববার (২০ মে) বিকেল সাড়ে ৪টা থেকে ৭টা পর্যন্ত উপাচার্যের বাসভবনে অনুষ্ঠিত হয়। সভায় কয়েকজন সদস্য ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পক্ষের শিক্ষক, ছাত্রলীগ নেতাকর্মী ও পদপ্রত্যাশীরা ক্ষোভ প্রকাশ করেছেন।সভা সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত ২৬৩ তম সভায় দুইটি প্রধান এজেন্ডা ছিল। এর মধ্যে মেগাপ্রকল্পের সোয়া ছয় কোটি টাকা অনিয়মের অভিযোগের তদন্ত প্রতিবেদন খোলা হয়, এতে শাস্তির ধারা নির্দিষ্টভাবে উল্লেখ না থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে নির্ধারিত ধারা ও শাস্তির ধরণ উল্লেখ করতে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠনের সুপারিশ করে সিন্ডিকেট। এদিকে দীর্ঘদিন শিক্ষা ছুটিতে থাকা পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক আলতাফ হোসেনকে এক মাসের মধ্যে যোগদান করতে বলা হয়েছে।এদিকে এ সভায় ১৩ জন কর্মচারির (অফিস সহকারী, মালি ও পরিচ্চন্নকর্মী পদে) নিয়োগ ও শিক্ষক-কর্মকর্তাদের পদোন্নতি সহ বিভিন্ন বিষয় মূল আলোচ্যসূচিতে ছিল না। পরে সেগুলো টেবিল এজেন্ডা হিসেবে উত্থাপিত হয়। নিয়োগ সংক্রান্ত বিষয় পূর্বোক্ত আলোচ্যসূচিতে না থাকার কারণে নিয়োগের বিষয়ে বিরোধিতা করেন কয়েকজন সিন্ডিকেট সদস্য। পরবর্তীতে নিয়োগ ও প্রমোশনের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।এদিকে সিন্ডিকেট সভার আগে রোববার (১৯ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীর শিক্ষক সংগঠন শাপলা ফোরাম প্রশাসনের বিরুদ্ধে ওঠা দুর্নীতি-অনিয়মের অভিযোগ নিষ্পত্তি করে স্বচ্ছতার ভিত্তিতে নতুন নিয়োগে অগ্রসর হওয়ার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরাম। একইসঙ্গে বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক পদে নিয়োগের মাধ্যমে বিভিন্ন পদে নিয়োগের দিকে যাওয়ার দাবি জানান তারা।সোমাবার (২০ মে) শাপলা ফোরামের একাংশ উপাচার্যের সঙ্গে দেখা করতে যান। তবে উপাচার্য সকালেই ক্যাম্পাস থেকে চলে যাওয়ার কারণে তারা উপ-উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে পূর্বোক্ত দাবি ছাড়াও বিভিন্ন দাবি উত্থাপন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- শিক্ষকদের পদোন্নতির বিষয়টি চূড়ান্ত করণ, স্বচ্ছতার ভিত্তিতে বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক নিয়োগের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু করা, আসন্ন ঈদের ছুটি শুরুর আগেই শিক্ষকদের পরীক্ষার বিল প্রদান।এসময় শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক পরেশ চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক অধ্যাপক রবিউল হোসেন, সদস্য অধ্যাপক মাহবুবুল আরফিন, অধ্যাপক মাহবুবর রহমান, অধ্যাপক শেলীনা নাসরিনসহ ১৫-২০ জন শিক্ষক উপস্থিত ছিলেন।এ বিষয়ে শাপলা ফোরামের সাধারণ সম্পাদক রবিউল হোসেন বলেন, আমরা উপাচার্যকে না পেয়ে উপ-উপাচার্যের কাছে দাবি জানিয়ে এসেছি। আমরা অতিদ্রুত বাস্তবায়ন চাই।উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, নিয়োগ ও পদোন্নতির বিষয়গুলো রেগুলার এজেন্ডা ছিল না। তাই সিদ্ধান্ত হয়নি। এছাড়া শাপলা ফোরামের যে দাবি ছিল সেগুলো আমি উপাচার্যকে জানিয়ে দিয়েছি। এ বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন।উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সঙ্গে যোগাযোগ করলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

এমএসএম / এমএসএম

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র‍্যালি ও সমাবেশ

শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত

গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম

ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’

শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা

সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন

গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ

আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে

নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড