শালিখায় নবনির্বাচিত চেয়ারম্যান কে ফুল দিয়ে শুভেচ্ছা
বৃহস্পতিবার (২৩ মে) সন্ধায় মাগুরার শালিখা উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এ্যাড. শ্যামল কুমার দে কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন শালিখা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ। ষষ্ঠ উপজেলা পরিষদের (২য় ধাপের) সাধারণ নির্বাচনে শালিখা উপজেলা থেকে (আনারস) প্রতীকে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন।
এ্যাড. শ্যামল কুমার দে ২০০৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত শালিখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। ২০০৯ সালে প্রথম শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন সাংবাদিকরা জাতির বিবেক আপনারা বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক কর্মকান্ড পত্রিকার মাধ্যমে তুলে ধরবেন আমি চেষ্টা করব প্রতিটা সমস্যার সমাধান করার, পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতা করার দাবি জানান।
তিনি আরো বলেন আমি রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে জনগণের সেবা করে যেতে চাই। আমি শালিখা উপজেলাকে উন্নত উপজেলায় রূপান্তরিত করার লক্ষ্যে আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে আকাঙ্ক্ষা একটি স্মার্ট বাংলাদেশ ও তার পিতার সোনার বাংলা গড়ার যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনা বাস্তবায়ন করে আমি শালিখা উপজেলাকে একটি আধুনিক ও সুন্দর স্মার্ট উপজেলায় রূপান্তরিত করবো। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এ সময় উপস্থিত ছিলেন শালিখা প্রেসক্লাবের সদস্য সচিব সাংবাদিক দীপক চক্রবর্তী, সাংবাদিক তুহিন ইসলাম,সাংবাদিক নাজমুল হক,সাংবাদিক শহীদুজ্জামান চাঁদ,সাংবাদিক তুষার,সাংবাদিক বাবুল আক্তার,সাংবাদিক ফারুক আহমেদ,সোহাগ বিশ্বাস, দৈনিক যশোর ও জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার শালিখা উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
Link Copied