ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

জবিতে চালু হলো মুনতাসীর মামুন স্বর্ণপদক


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ২৪-৫-২০২৪ দুপুর ১১:৪৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে মুনতাসীর মামুন স্বর্ণপদক চালু করা হয়েছে। প্রতিবছর ইতিহাস বিভাগে স্নাতক চতুর্থ বষের্র চূড়ান্ত সেমিস্টার পরীক্ষা শেষে ফলাফলের ভিত্তিতে সর্বোচ্চ সিজিপিএধারী শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে স্বর্ণপদক প্রদান করা হবে। এই ট্রাস্ট ফান্ডের উদ্যোক্তা অধ্যাপক মুনতাসীর মামুনের প্রাক্তন ছাত্র ও জবির ইতিহাস বিভাগের অধ্যাপক ড. শহীদ কাদের চৌধুরী। পরবর্তীতে তার এই উদ্যোগের পাশে দাঁড়িয়েছেন অধ্যাপক মুনতাসীর মামুনের পরিবারের সদস্যরা। প্রাথমিকভাবে দাতারা দশ লক্ষ টাকা প্রদান করে ফান্ড গঠন করেন। অধ্যাপক মামুনের ৭৩তম জন্মদিন শুক্রবার। এই শিক্ষকের কমর্ময় জীবনের প্রতি শ্রদ্ধা জানাতে জবির ইতিহাস বিভাগ বৃহস্পতিবার স্বর্ণপদকের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করে। উপাচার্যের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জবি উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মুনতাসীর মামুন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির চৌধুরী এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মুর্শিদা বিনতে রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, অধ্যাপক খোদেজা খাতুন ও দাতাদের পক্ষে ফাতেমা মামুন এবং অধ্যাপক ড. শহীদ কাদের চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। এ বিষয়ে জবির ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুর্শিদা বিনতে রহমান বলেন, আজ ফান্ডের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আরও কিছু বিষয়ে পরবর্তী সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সর্বোচ্চ ফলাফলের ভিত্তিতেই একজন শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হবে।

এমএসএম / এমএসএম

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু