ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

উখিয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারি আটক


উখিয়া প্রতিনিধি  photo উখিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১-৬-২০২১ দুপুর ১:৩২
কক্সবাজারের উখিয়া থানার বালুখালী এলাকার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে ৫ লাখ ৪৬ হাজার ৬৮০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫। সোমবার (৩১ মে) রাতে র‌্যাব-১৫ এর সদস্যরা উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-ব্লকে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করে। আটককৃত গুরা মিয়া বালুখালী ৯ নম্বর ক্যাম্পের জি-ব্লকের মৃত নুর আহমদের ছেলে। তিনি ওই ক্যাম্পের সাবেক হেড মাঝি ছিলেন। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যামে কক্সবাজার র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি জানান র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় রোহিঙ্গা মাদক কারবারি কক্সবাজার জেলার উখিয়ার বালুখালী সিআইইসি অফিসসংলগ্ন মসজিদের পাশে  মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫-এর একটি আভিযানিক দল ওই স্থানে পৌঁছলে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কতিপয় মাদক কারবারি পালিয়ে যাওয়ার সময় সন্দেহজনকভাবে একজনকে আটক করা হয়। পরবর্তীতে  উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামির হাতে থাকা বস্তার পলিথিন তল্লাশি করলে বিপুল পরিমাণ মরণনেশা ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। 
 
তিনি ‍আরো জানান, ব্যাপক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / জামান

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন