ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে ডন সেলিমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৫-২০২৪ বিকাল ৫:৪৫
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন বিসমিল্লাহ আড়ৎতের ব্যবসায়ীদের কাছ থেকে হুমকি দিয়ে জোরপুর্বক প্রায় কোটি টাকা আদায় ও আড়ৎ দখলের পায়তারার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন আড়ৎ মালিক। শক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বিসমিল্লাহ আড়ৎতে এ সংবাদ সম্মেলন করা হয়।  
 
সংবাদ সম্মেলনে আড়ৎ মালিক ডাক্তার মজিবুর রহমান অভিযোগ করে বলেন, তারা ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর আড়ৎতের প্রায় ১৬ বিঘা জমি ভাড়া নেন ক্যাসিনো সম্রাট  ডন সেলিম প্রধানের কাছ থেকে। তখন জমি গুলো ডোবা ও নিচু ছিলো। মাসে প্রতি বিঘায় ৫০ হাজার টাকা নির্ধারন করা হয়। সেই হিসেবে প্রতিমাসে জমির ভাড়া আসে ৮ লাখ টাকা। ভাড়া বায়নাসহ জমি ভরাট করে সাড়ে ৩’শ দোকান নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় সাড়ে ১০ কোটি টাকা। ডন সেলিম জেলে থাকাকালীন সময়ে মাসিক ভাড়া নিতেন তার প্রথম স্ত্রী মাসুমা বেগম ও পিএস হুমায়ুন আহাম্মেদ। নিয়মিত মাসিক ভাড়া পরিশোধ রয়েছে। পরে জেল থেকে ছাড়া পেয়ে আড়ৎতের দিকে নজর আসে ডন সেলিমের। লাভের মুখ দেখে আড়ৎ মালিক ডাক্তার মজিবুর রহমানের সঙ্গে কোন প্রকার কথা না বলেই আড়ৎতের ব্যবসায়ীদের হুমকি দিয়ে জোরপুর্বক ভাড়া বাবদ প্রায় কোটি টাকা আদায় করেন এবং তার গুন্ডা বাহিনী দিয়ে আড়ৎ দখলের পায়তারা করে আসছেন।  এ বিষয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
 
এ ব্যপারে সেলিম প্রধানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আড়ৎতের জমির চুক্তিপত্রের ব্যপারে অস্বীকার করেন। এছাড়া তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি কনেন।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার