ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

গুরুদাসপুরে চার শতক জমি নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৫-২০২৪ বিকাল ৫:৪৮

নাটোরের গুরুদাসপুরে বাড়ির চার শতাংশ ভিটে মাটি নিয়ে দ্বন্দ্বে মনোয়ার হোসেন (৩২) নামের এক যুবককে ছুড়িকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ২৩ মে বিকেলে গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালী গ্রামে ওই হত্যাকাদন্ডের ঘটনা ঘটে।

সন্ধ্যায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় আশরাফুল ইসলাম ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ। হত্যকান্ডের ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

প্রত্যক্ষদর্শী সাগর ইসলাম জানান- বৃহস্পতিবার বিকেলে তিনি কুমারখালী গ্রামের মোল্লা বাড়ির সামনে তিন সড়কের মোড়ে মনোয়ারকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্থানীয়দের সহায়তায় গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক মনোয়ারকে মৃত্যু ঘোষণা করেন।

হাসাপতালের জরুরী বিভাগের চিকিৎসক রাজিব হোসেন বলেন- বুকের বামপাশে ধাড়ালো অস্ত্রের আঘাতের কারণে মারা গেছেন মনোয়ার। এছাড়া নিহত মনোয়ারের ছোট ভাই আব্দুল মমিনের মাথায়ও ধারালো অস্ত্রের যখম রয়েছে।

রক্তাক্ত অবস্থায় নিহত মনোয়ারের ছোট ভাই আব্দুল মমিন বলেন- প্রতিবেশি আশরাফুলদের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ ওই চার শতাংশ জমিতে তাদের ঘরবাড়ি রয়েছে। প্রতিপক্ষরা মামলায় হেরে গিয়ে তাদের ওপর ক্ষিপ্ত ছিলেন।

তিনি আরোও বলেন - সম্প্রতি তাদের নামে আরো একটি মামলা দায়ের করেন প্রতিপক্ষ আশরাফুল। প্রতিপক্ষকে মামলার বিষয়টি জিজ্ঞেস করতে গিয়ে ছিলেন তারা। একপর্যায়ে আশরাফুলের ছেলে হায়দার অর্তকিতভাবে তার ভাই মনোয়ারের ওপর হামলা চালান। এসময় হায়দার মনোয়ারের বুকের বাম পাশে ছুরিকাঘাত করেন। শরীরজুড়ে এলোপাথারীভাবে কুপিয়ে যখম করেন। তিনি এগিয়ে গেলে তাকেও ছুরি দিয়ে মাথাসহ বিভিন্ন জায়গায় আঘাত করা হয়।

নিহতের পিতা আব্দুস সালাম বলেন- যে জমি নিয়ে প্রতিপক্ষ আশরাফুলদের সাথে দ্বন্দ্ব চলছে, সেটি তার পৈতৃক সম্পদ। জোরপূর্বক দখল করতে না পেরে তার দুই সন্তানকে কুপিয়ে হত্যার চেষ্টা করে হায়দারসহ তিনজন। এতে তার ছোট ছেলে মমিন বেঁচে গেলেও প্রাণে মারা গেছেন বড় ছেলে মনোয়ার। তিনি ছেলে হত্যার বিচার চান।

গুরুদাসপুর থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ বলেন- লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আসামীদের মধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারে  পুলিশ অভিযান চালাচ্ছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির