ঠাকুরগাঁওয়ে বিজিবি’র পৃথক অভিযানে হিরোইন উদ্ধার
ঠাকুরগাঁওয়ের সীমান্তে বিজিবি’র ২টি পৃথক অভিযানে প্রায় ৮ লাখ ৯০ হাজার টাকা মূল্যের হেরোইন উদ্ধার করা হয়। মঙ্গলবার ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)’র অধীনস্থ বেতনা বিওপি ও পরদিন বুধবার কাঠালডাঙ্গী বিওপির বিশেষ টহলদল ৪৪৫ পৃথক এ অভিযানে ৪৫০ গ্রাম হেরোইন উদ্ধার করতে সক্ষক হয়।
বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)’র পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, মঙ্গলবার বেতনা বিওপির একটি বিশেষ টহলদল দায়িত্বপুর্ন এলাকার সীমান্ত পিলার ৩৬৩/৬-আর হতে প্রায় ২শ গজ বাংলাদেশের অভ্যন্তরে “বেতনা” নামক স্থানে ফাঁদ পেতে বসে থাকে। এ সময় ওই স্থান দিয়ে ২ ব্যক্তিকে মাথায় বস্তা নিয়ে আসতে দেখে সন্দেহজনক মনে হলে চ্যালেঞ্জ করলে ব্যক্তিদ্বয় ঘটনাস্থলে ঘাস ভর্তি একটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তার ভেতর থেকে ২২৫ গ্রাম ওজনের হেরোইন সাদৃশ্য পলিথিনের ২টি জিপার ব্যাগ উদ্ধার করে টহলদল।
অপরদিকে পরদিন বুধবার সিভিল সোর্সের ভিত্তিতে অপর একটি টহলদল কাঠালডাঙ্গী বিওপির দায়িত্বপুর্ন এলাকার সীমান্ত পিলার ৩৬৯/২-এস হতে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে “মুন্নাটুলি” নামক স্থানে অভিযান চালায়। এ সময় একটি পলিথিনের ব্যাগ ফেলে এক ব্যক্তি দ্রæত পালিয়ে যায়। ওই ব্যাগের ভেতর ২২০ গ্রাম ওজনের হেরাইন সাদৃশ্য পলিথিনের ২টি জিপার ব্যাগ উদ্ধার করা হয়।
পরে উল্লেখিত হেরোইন সাদৃশ্য বস্তুগুলো প্রচলিত নিয়ম অনুযায়ী ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নেয়া হলে সেখানে পরীক্ষা করে দ্রব্যটি হেরাইন বলে নিশ্চিত হওয়ার পর সিজার কার্য সম্পন্ন করা হয়। এতে ২টি অভিযানে মোট ৪৪৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমালিক মূল্য ৮ লাখ ৯০ হাজার টাকা।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’