ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ঝিনাইদহে প্রবাসীর স্ত্রীকে জবাই করে হত্যা, আটক-২


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ২৪-৫-২০২৪ বিকাল ৫:৫৪

ঝিনাইদহ সদর উপজেলার বেতাই পুলিশ ক্যাম্প থেকে মাত্র ২০০ গজ দক্ষিণে খালকোলা গ্রামে বৃহস্পতিবার রাত ১২টার দিকে প্রবাসীর স্ত্রীকে জবাই করে হত্যা করা হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও একজন। আহত নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকেও জাবাই করার চেষ্টা করা হয়েছে। ভাগ্যক্রমে এখনো বেঁচে আছেন তিনি। 
নিহত ওই নারী দুবাই প্রবাসী আবেদ আলীর স্ত্রী ফাতেমা বেগম (৫০)। আহত হয়েছেন ফাতেমার ছেলে মালয়েশিয়া প্রবাসী মেহেদী হাসানের স্ত্রী ইয়াসমিন বিথী (২০)। এ ঘটনায় জড়িত দুজনকেই আটক করেছে পুলিশ। আটকরা হলেন— সদর উপজেলার গান্না ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাদল মিয়ার ছেলে সাগর হোসেন ও ছোট ঝিনাইদহ গ্রামের ফেলু সরকারের ছেলে সুশান্ত সরকার।  পেশায় তারা রাজমিস্ত্রি।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীন উদ্দীন ও বেতাই পুলিশ ক্যাম্পের আইসি (ইনচার্জ) আমিরুজ্জামান জানান, নির্মাণাধীন বাড়ির সামনের ইটের দেয়াল ভেঙে ঘাতকরা ঘরে প্রবেশ করে। এ সময় পৃথক দুটি কক্ষে দড়ি দিয়ে হাত-পা বেঁধে গলাকাটা হয় ফাতেমা বেগম ও ইয়াসমিন বিথীর। ফাতেমার গলা ঘাড় থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং বিথীর গলা কাটা হলেও ভাগ্যক্রমে বেঁচে যায়। ঘাতকরা ফাতেমার মৃত্যু নিশ্চিত হওয়ার পর ঘরে আসবাবপত্র তল্লাশি শুরু করে এবং নগদ চার হাজার টাকা, মোবাইল, স্বর্নের দুল নিয়ে পালিয়ে যায়। কোনোভাবে হাত-পায়ের বাঁধন খুলে বিথী ঘরের বাইরে চলে আসেন। এ অবস্থায় বিথীর হাতে লেখা একটি চিরকুট উদ্ধার করে পুলিশ।  কথা বলতে না পারলেও কাগজে হত্যাকারীদের নাম লিখে দেন তিনি। ওই বাড়িতে শাশুড়িসহ থাকতেন বিথী। হত্যাকারী আগে থেকেই বিষয়টি জানতেন। 
গ্রামবাসীরা আহত বিথীকে তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ক্যাম্পের আইসি (ইনচার্জ) আমিরুজ্জামান রাতেই জড়িত দুই হত্যাকারীকে ধরে ফেলেন এবং হত্যায় ব্যবহার করা ছুরি ও লুট করা মোবাইল স্বর্ণ উদ্ধার করেন। শুক্রবার সকালের দিকে গুরুতর আহত ইয়াসমিন বিথীকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা গুরুতর।
সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ঝিনাইদহ পুলিশ সুপার আজিম-উল-আহসান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবেদুর রহমানসহ সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা। 
তারা জানিয়েছেন, হত্যকারীরা ওই বাড়িতে রাজ মিস্ত্রি হিসেবে কাজ করেছে। বৃহস্পতিবার ৪০ হাজার টাকা পাঠান দুবাই প্রবাসী আবেদ আলী। ওই টাকার কথা জানতে পারে হত্যাকারীরা। এরপর ইটের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে পৃথক পৃথক কক্ষে জবাই করা হয় শাশুড়ি ও ছেলের বউকে। ভাগ্যক্রমে বেঁচে যান বিথী। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে। থানায় মামলা করার প্রস্ততি চলছে বলে জানিয়েছেন সদর থানার ওসি।

 

এমএসএম / এমএসএম

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়

খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা