পদ্মায় পানি বৃদ্ধি, আতঙ্কে পাংশার শত শত পরিবার
রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীতে পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে আতঙ্কে রয়েছে শত শত পরিবার। উপজেলার হাবাসপুর ও বাহাদুরপুর ইউনিয়নের পাশ দিয়ে বয়ে গেছে পদ্মা নদী। পানি বৃদ্ধি পাওয়ায় নদীভাঙনের আশংকা করছেন ইউনিয়নবাসী। আতঙ্কে দুই ইউনিয়নের নদীতীরবর্তী এলাকার শত শত পরিবার। কিছু কিছু জায়গায় ফসলি জমিতে পানি উঠে গেছে।
নদী অঞ্চলের বেশ কয়েকটি পরিবার জানায়, নদীতে পানি বৃদ্ধি পেলেই চোখের ঘুম হারাম হয়ে যায়। বসতবাড়ি ভাঙন আতঙ্কে কাটে দিন। বেশকিছু জায়গায় বেড়িবাঁধের উপরে পনি উঠে গেছে। ফসলি জমিতেও পানি উঠে গেছে। সব মিলিয়ে বিপদের মধ্যেই দিন কাটাতে হচ্ছে আমাদের।
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, জেলার ৩টি পয়েন্টের একটি পয়েন্ট পাংশা উপজেলার বাহাদুপুর ইউনিয়নের সেনগ্রামে। এই পয়েন্টে স্বাভাবিকের চেয়ে বিপদসীমার ১৬.৯৩ সে.মি উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে নদীভাঙনের আতঙ্কে রয়েছে নদীপাড়ের শত শত পরিবার।
হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল আলিম বলেন, নদী অঞ্চলের মানুষ এমনিতেই কষ্টে বসবাস করে। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কষ্ট বেড়েছে দিগুণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলী বলেন, বিষটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে অবগত হয়েছি। সরেজমিন প্ররিদর্শন করব। নদীতে পানি বৃদ্ধি পেলে যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়, পূর্বের তালিকা অনুযায়ী দেখা হয়েছে। সরকারিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত