কুয়াকাটা সৈকতে মৃত্যু ৭ ফুট লম্বা ইরাবতী ডলফিন
পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে একটি ৭ফুট লম্বা ইরাবতী প্রজাতির মৃত্যু মা ডলফিন ভেসে এসেছে। এর মাথা ছেড়া জালের টুকরা আটকানো রয়েছে। পুরো শরীরে চামড়া উঠানো। শনিবার (২৫ মে) সকালে কুয়াকাটার জিরো পয়েন্টের পূর্ব পাশে ডলফিনটি দেখতে পায় ডলফিন রক্ষা কমিটির সদস্যরা । এর আগে গত ২মে সৈকতে আরো একটি মৃত ইরাবতী ডলফিনের বাচ্চা এসেছিল।
ডলফিন রক্ষা কমিটির সদস্য কে এম বাচ্চু বাচ্চা জানান, বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে সমুদ্র উত্তাল রয়েছে। এর মধ্যে ডেউয়ের সাথে তীরে আসতে দেখি ডলফিনটিকে। অতিরিক্ত ডেউ হওয়ার কারনে এটির কাছে যাওয়া যায়নি প্রথমে। ওর শরীরের সম্পূর্ণ উপরে চামড়া উঠানো। পরে আমি ডলফিন রক্ষা কমিটিকে খবর দেই।
সমুদ্রের নীল অর্থনীতি, উপকূলের পরিবেশ-প্রতিবেশ এবং জীববৈচিত্র্য নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, এই এই ডলফিনটির মুখে যেহেতু জাল আটকানো তার মানে ছেঁড়া জালে আঁটকে ওর মৃত্যু হয়েছে। আর শরীরের যে অবস্থা তাতে মনে হয় আরো দুই-তিন আগে ও মারা গেছে। আমরা এগুলো নিয়ে গবেষণা চালাচ্ছি যে কেন প্রতিবছর এমন পরিবেশ তৈরি হচ্ছে।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, খবর পাওয়ার সাথে সাথে বনবিভাগ ও ব্লু-গার্ডের সহায়তায় আমাদের সদস্যরা নিরাপদ স্থানে ডলফিনটিকে মাটি চাপা দেয়ার ব্যবস্থা করেছে। এই উপকূলীয় এলাকাজুড়ে আমরা সার্বক্ষণিক কাজ করছি ডলফিন নিয়ে। আমরা উর্ধতন কতৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি যাতে এই মৃত্যুর সঠিক কারনগুলো বের করা হয়।
বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, আমি ডলফিন রক্ষা কমিটির মাধ্যমে শুনেছি। আমাদের সদস্যদের পাঠিয়ে দ্রুত মাটিচাপা দেয়ার ব্যবস্থা করছি যাতে দুর্গন্ধ না ছড়ায়
এমএসএম / এমএসএম
ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান
চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান
হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ
সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা
রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক
বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই
সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি
শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন
ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের
মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০