আবারও মেট্রোরেলের পিলারে ট্রাকের ধাক্কা
রাজধানীর আগারগাঁওয়ে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোরেলের পি-৩৬৪ নম্বর পিলারে মাটি বোঝাই একটি ট্রাক আঘাত করেছে। শুক্রবার (২৫ মে) দিবাগত রাত সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রামগামী শাহ ফতেহ আলী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় একটি ট্রাকের। পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে আগারগাঁওয়ে মেট্রোরেলের পি-৩৬৪ নম্বর পিলারে ধাক্কা দেয়। এ ঘটনায় বাসের ড্রাইভার ও হেলপার আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন। তিনি বলেন, গতকাল দিবাগত রাতে আগারগাঁওয়ে বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোরেলের একটি পিলারে ধাক্কা মারে। ঘটনার পর পরই ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে চলে যায়। এ ঘটনায় বাস চালকও হেল্পার আহত হয়েছেন। তারা বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।
প্রসঙ্গত, গত ৯ এপ্রিল দুপুর ২টার দিকে আগারগাঁও বিমান যাদুঘরের সামনে দুই বাসের রেষারেষিতে সেফটি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোরেলের ৭৪ নং পিলারে সজোরে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় বাসের ১০ জন যাত্রী আহত হন। ঘটনাস্থলে পৌঁছার আগেই বাস থেকে নেমে পালিয়ে যান চালক ও হেলপার।
Aminur / Aminur
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে