ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাতিয়ায় সাবেক সংসদ সদস্য যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে স্মরণসভা


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ২৫-৫-২০২৪ দুপুর ৪:৩৯

নোয়াখালীর দ্বীপ  হাতিয়া উপজেলার সাবেক সংসদ সদস্য, হাতিয়া থানার যুদ্ধকালীন কমান্ডার,  উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি,  উপজেলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ ওয়ালী উল্লাহ মৃত্যুতে  স্মরণ সভা  অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ মে) সকালে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় (এমপি মহোদয়ের বাসভবন) স্মরণ সভা  অনুষ্ঠিত হয়।হাতিয়া উপজেলা আওয়ামীলীগের আয়োজনে স্মরণ সভায় সভাপতিত্বে করেন সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি  আলহাজ্ব মোহাম্মদ আলী।

উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন, উপজেলা বীর মুক্তিযোদ্ধা  কমান্ডর  বিনয় ভুষন দাস , উপজেলা ভাইস চেয়ারম্যান কেফায়েত উল্যা, হাতিয়া পৌরমেয়র কে এম ওবায়েদ উল্যাহ বিপ্লব , জেলা পরিষদ সদস্য মুহি উদ্দিন মুহিন, নলচিরা ইউপি চেয়ারম্যান মনছুর উল্যাহ শিবলি, চরকিং ইউপি চেয়ারম্যান নাইম উদ্দিন, হরণী ইউপি চেয়ারম্যান আখতার হোসেন, বুড়িরচর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, সোনাদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান, নিঝুমদ্বীপ ইউপি চেয়ারম্যান দিনাজ উদ্দিন , উপজেলা যুবলীগ আহবায়ক শাহ আজিজুর রহমান মিরাজ ও ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক প্রমূখ।এসময় হাতিয়ার বিভিন্ন অঞ্চল থেকে আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের প্রায় দুই হাজার  নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ মোহাম্মদ আলী বলেন, অধ্যাপক ওয়ালী উল্যা রাজনৈতিক জীবনে অনেক গুনের অধিকারী ছিলেন। আজ তার স্মরণ সভায় আমরা এই সমাজকে একটি ন্যায় বিচারের সমাজ ও মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গিকার করতে পারি।আলোচনা শেষে মরহুম অধ্যাপক ওয়ালী উল্যার রূহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। গত ১৭ মে (শুক্রবার) রাতে ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ