ছিনতাইয়ের কবলে পটিয়ায় কৃষকলীগ নেতা
চট্টগ্রামের পটিয়া উপজেলা কৃষকলীগ নেতা মোহাম্মদ ছোটন উপজেলার কোলাগাও সাতেতৈয়া হামিদ আলী বাড়ির পাকা রাস্তার উপরে শুক্রবার রাতে ছিনতাইকারীরা এক লক্ষ ৭৭ হাজার ৩১০ টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইকারীদেও হামলায় গুরুতর আহত হয়ে চমেকে চিকিৎসাধিন রয়েছে।
এ ঘটনায় ছিনতাইয়ের শিকার কৃষকলীগ নেতা মোহাম্মদ ছোটন বাদী হয়ে শুক্রবার রাতে পটিয়ায় থানায় একই এলাকার মৃত আবুল কামেশের পুত্র মোহাম্মদ নুর হোসেন(৩৮), আব্দুল হামিদুল হকের পুত্র আলমগীর(২৬), এখলাস মিয়ার পুত্র মোহাম্মদ রিয়াদ হোসেন(২২)সহ অজ্ঞাত আরও ৫/৬ জনের বিরুদ্ধে মামলা করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানায় অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন সময় অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে থানায় অভিযোগ রয়েছে। তারা পেশাদার অপরাধী বলেও অভিযোগ রয়েছে। ছিনতাইকারীরা কৃষক লীগ নেতা ছোটনের কাছ থেকে এক লক্ষ ৭৭ হাজার ৩১০ টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইকারীদের কথামত টাকা দিতে দেরী হওয়ায় এক পর্যায়ে তাদের হাতে থাকা অস্ত্র সস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন অংশে মারাত্বক আঘাত করে। ছিনতাইকারীদের হামলায় আহত কৃষক লীগ নেতা ছোটন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। ছিতাইয়ের খবর পেয়ে পটিয়া থানার এস আই কাউছারের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যান এবং ঘটনার সত্যতা পান। ছিনতাইয়ের শিকার কৃষক লীগ নেতা মোহাম্মদ ছোটন বলেন, আমি শান্তিরহাট দোকান থেকে বাড়ি যাওয়ার পথে ছিতাইকারীরা আমার কাছে টাকার রয়েছে বিষয়টি নিশ্চিত হয়ে কৌশলে আমার পিছু নেয় আমি বাড়ির পৌছার আগে সাতেতৈয়া এলাকায় পৌছলে তারা আমার গতিরোধ করে ছুরি এবং অস্ত্র লোহাড় রড দিয়ে আমাকে মারধর করে টাকা ছিনিয়ে নেয়। টাকা বের করতে দেরি হলে তাদের থাকা অস্ত্র লোহার রড দিয়ে পিটিয়ে আমাকে আঘাত করে। টাকা পকেটে থাকা টাকা নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করান এবং এমপি সাহেবের পরামর্শে থানায় মামলা করি।
এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দীন বলেন, ছিনতাইয়ের ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল ছিনাতাইয়ের শিকার ছোটন থানায় লিখিত অভিযোগ করেছে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী