ঢাকা রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

টঙ্গীতে সামান্য বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতায় বিপাকে দেড় হাজারের অধিক পরিবার


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ১-৬-২০২১ দুপুর ১:৩৬

পরিকল্পিত ড্রেনেজ ব্যাবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার শিকার হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৭নং ওয়ার্ডের শিলমুন ব্যাপারীপাড়া, মাস্টারপাড়া ও মোল্লার গ্যারেজ এলাকার দেড় হাজারের অধিক পরিবার। স্বল্প বৃষ্টিতে পানি নিষ্কাশনের ব্যাবস্থা না থাকায় বসতবাড়িতে হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি জমা হয়ে নষ্ট হয়ে যাচ্ছে কোটি টাকার আসবাপত্র। শিশু ও বৃদ্ধদের নিয়ে প্রায় অসহায়ের মতোই জীবনযাপন করছে পানিবন্দি পরিবারগুলো।

দেখা গেছে, ড্রেনেজ ব্যাবস্থা না থাকায় আটকেপড়া পানির মাধ্যমে বাসাবাড়িতে মলমূত্র ছড়িয়ে পড়ছে। এতে ডায়রিয়া, কলেরাসহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে শিশু, বৃদ্ধসহ সকল বয়সের শ্রমজীবী মানুষ। চলাচলের রাস্তায় হা‍ঁটু থেকে কোমর পানি হওয়ায় বাজারঘাট ও মসজিদ-মাদ্রাসায় যেতে পারছেন না শ্রমজীবী মানুষ।

 

সরজমিনে ওই এলাকার বিভিন্ন বসতবাড়িতে দেখা যায়, বৃষ্টির কারণে বেশিরভাগ বাড়িতে কোমর পরিমাণ পানি জমেছে। বিছানা, ফ্রিজ, আলমারিসহ ঘরের সকল আসবাপত্র পানিতে তলিয়ে গেছে। অনেকের বেঁচে থাকার শেষ সম্বলটুকু ভিজে নষ্ট হয়ে গেছে। বিশেষ করে শিল্পাঞ্চল হিসেবে টঙ্গীতে এসে চাকরি করে জীবনধারণ এবং গ্রামের বাড়িতে রেখে আসা প্রিয় মানুষদের মুখে হাসি ফোটাতে আর দুমুঠো আহার জোগাতে নিরলস পরিশ্রম করছেন অসংখ্য সাধারণ মানুষ। জলাবদ্ধতায় নষ্ট হয়ে যাচ্ছে ভাড়ায় বসবাস করা শ্রমজীবী মানুষগুলোর তিল তিল করে জমানো টাকায় কেনা আসবাপত্র।

জানা যায়, পানি নিষ্কাশনের জন্য শিলমুন এলাকার স্থানীয় জনগণের কাজী মো. নুরুল আমিন, মো. রফিক উল্লা পাটোয়ারী এবং মো. নুরুল ইসলাম ২০১৮ সালের ২৭ মে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সওজ) ঢাকা সড়ক সার্কেলের এলেনবাড়ী, তেজগাঁও, ঢাকা বরাবর ‘টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কের তৃতীয় কি.মি অংশে শিলমুন বাজারসংলগ্ন স্থানে সড়কের ডান পাশের পানি নিষ্কাশনের জন্য বক্স কালভাট/পাইপ কালভাট নির্মাণের জন্য আবেদন’ মর্মে আবেদন করলে সওজ পাইপ কালভার্ট স্থাপন করলেও কালভার্টের মুখ ভরাট করে আকিজ বেকারস নামে প্রতিষ্ঠান গড়ে ওঠার পর থেকে পুনরায় ড্রেনেজ ব্যবস্থা বিকল হয়ে গেছে। পাইপ কালভার্টের ড্রেন বর্তমানে প্রতিষ্ঠানের ভেতরে থাকায় তার তদারকি করা সম্ভব হচ্ছে না। 

 

ব্যাপারীবাড়ী রোডের স্থানীয় বাড়িওয়ালা মিজানুর রহমান সকালের সময় প্রতিবেদককে জানান, রাতে বুঝতে পেরেছিলাম বৃষ্টি হছে কিন্তু সকালে ঘুম ভেঙেছে শরীর ভেজা অবস্থায়। ড্রেনেজ ব্যাবস্থা না থাকায় এলাকায় প্রতিবারের বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। আমার ঘরের ফ্রিজ, খাট, আলমারি, বাচ্চার পড়ার টেবিলসহ ভাড়াটিয়াদের সকল আসবাপত্র নষ্ট হয়ে গেছে। চার বছর যাবৎ এমনিভাবে দিন কাটাচ্ছি। স্থানীয় কাউন্সিলর সাদেক আলীকে বিকল্প ব্যবস্থা করার জন্য বহুবার আমি ও আশপাশের সবাই জানালেও পানি যে জায়গা দিয়ে নিষ্কাশন হতো সেই জায়গা ভরাট করে শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠায় তিনি কিছু করতে পারেননি। মেয়র মহোদয়কে অনুরোধ করে বলব, দয়া করে আমাদের এই ভোগান্তি থেকে মুক্ত করুন। আমরা বাঁচতে চাই। জলাবদ্ধতায় আমরা খাবার জন্য পানিটাও গ্রহণ করতে পারছি না। নর্দমার পানিতে আমরা ক্লান্ত।   

শিলমুন ব্যাপারীবাড়ী রোডের আরেক বাসিন্দা কাজী মো. নুরুল আমিন বলেন, গত চার বছর যাবৎ সামান্য বৃষ্টি হলেই রাস্তাঘাট ও বাড়িঘরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। সিটি কর্পোরেশন এলাকায় এতদিন পেরিয়ে গেলেও আমাদের ভোগান্তি যেন দিন দিন আরো বেড়ে যাচ্ছে। আমি মেয়র সাহেবকে অনুরোধ করব, উনি যেন আমাদের এলাকায় এসে দেখে যান আমরা কেমন অবস্থায় দিন কাটাচ্ছি। উনি এলাকা পরিদর্শন করে যদি মনে করেন আমরা উনার পরিছন্ন নগরীতে সুখে আছি তবে আমাদের চাইবার আর কিছুই থাকবে না। মনের কষ্ট লুকিয়ে রাখতে ভেবে নেব বাংলাদেশে ঋতু একটাই, সেটা হলো বর্ষাকাল।

এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর সাদেক আলী বলেন, আমার নির্বাচনী এলাকার মধ্যে এই জায়গাগুলো খুবই নিচু হওয়ায় এই স্থানের পানি ড্রেনের সাথে সংযোগ করলেও বের হচ্ছে না। পানি নামার একমাত্র কালভার্টের মুখ ভরাট করে প্রতিষ্ঠান গড়ে ওঠায় পানি নামা বন্ধ রয়েছে। আমরা কালভার্টের মুখ খোলা ও বিকল্প ব্যবস্থা তৈরির প্ল্যান করছি। বাড়ি উঁচু করে নির্মাণ করলে এ সমস্যা কিছুটা হলেও নিরসন হবে বলে আমি মনে করি।

এমএসএম / জামান

মনপুরায় সাংবাদিককে মারধর-ছিনতাই, পুলিশের অভিযানে আটক ১

আত্রাইয়ে দোকান ঘরের সিঁদকেটে ৪ লাখ টাকার মালামাল চুরি

কালিয়ায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামি নান্নু গ্রেফতার

যশোরে তরুণীকে গনধর্ষণের অভিযোগে মামলা গ্রেফতার দুই

ভূরুঙ্গামারীতে কাস্টমস অফিসে যানবাহনের স্তূপ:নিলাম না হওয়ায় রাজস্ব ক্ষতির আশঙ্কা

গোপালগঞ্জে শিক্ষা ও সড়ক উন্নয়নের পাঁচ প্রকল্প উদ্বোধন

টাঙ্গাইলে ব্র্যাক সিডের উদ্যোগে টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষকদের নিয়ে কর্মশালা

আদমদীঘিতে গৃহবধুকে আটক রেখে নির্যাতনের পর পালাক্রমে ধর্ষন, নরীসহ গ্রেপ্তার-৪

নরসিংদীতে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মারপিট ঘটনায় শিক্ষিকা ও অধ্যক্ষের অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

মাদারীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান ঘর নির্মাণ

মসজিদের ওয়াল ভেঙে রাস্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাড়ি নির্মাণের অভিযোগ

শতবর্ষী মহীয়সী নারী ও সাংবাদিক সুলতান মাহমুদ রেজার মাতার ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক