ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে উপ খাদ্য পরিদর্শকের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৫-২০২৪ রাত ১১:৪২
উপজেলা খাদ্যবান্ধব কর্মসূচির চাল বরাদ্দের ডিও ছাড় দিতে ডিলারদের কাছ থেকে ঘুষ গ্রহণ করার অভিযোগ উঠেছে বাউফল উপজেলা উপ খাদ্য পরিদর্শকের বিরুদ্ধে। ঘুষ বাণিজ্যের কারণে চাল তুলতে হিমশিম খাচ্ছে ডিলারগণ। 
কিন্তু প্রকাশ্যে কেউ মুখ না খুললেও ওই পরিদর্শকের ঘুষ বানিজ্যের একটা ভিডিও ফুটেজ চলে আসে এ প্রতিনিধির হাতে। ঘুষ বাণিজ্যের বিষয়ে সরেজমিন ঘুরে অভিযুক্ত খাদ্য পরিদর্শকের কাছে জানতে চাইলে অভিযোগের প্রমাণ মিলেছে। 
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ১৫টি ইউনিয়নের প্রতি ইউপি’তে ২/৩ জন করে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের জন্য ৩৯ জন ডিলার নিয়োগ করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঐ ডিলাররা ৩০ কেজি করে চাল জনপ্রতি বছরে ৫কিস্তিতে ১৯হাজার ৮১জন উপকারভোগী খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
অনুসন্ধানে আরো জানা যায়, প্রায় আড়াই বছর পূর্বে বাউফল উপজেলা উপ খাদ্য পরিদর্শক হিসেবে যোগদান করেই নানা অনিয়মে জড়িয়ে পড়েন তিনি। 
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ডিলার বলেন, খাদ্য বান্ধব কর্মসূচী ডিও নিতে ১হাজার  টাকা ঘুষ দিতে হয়েছে। অন্য অফিসে আরো ১হাজার টাকা দাবী করছে। ডিলারী নিয়ে আমরা বিপাকে আছি। কয় টাকা ব্যবসা হবে। এভাবে হয়রানী বন্ধ ও প্রতিকার চান ঐ সব ডিলাররা। 
এ ব্যাপারে উপজেলা উপ খাদ্য পরিদর্শক মো. রফিকুল ইসলাম বলেন, সরকারি অফিসে পয়সা আমাদের না দিলে অফিস চলে? এটা তো সিস্টেমে চলে সব জায়গায়। কি রকম সিস্টেম চলে জানতে চাইলে তিনি আর মুখ খোলেন নি।
এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, এ বিষয়ে আমি কিছুই জানি না। ঐ পরিদর্শককে জিজ্ঞাসা বাদ করলে বিস্তারিত জানা যাবে। 
এ ব্যাপারে জেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, ঘুষ বানিজ্যের বিষয়ে কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেব।

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা