ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজির দুই কোটি টাকা ফেরত ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৫-২০২৪ দুপুর ২:২০
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনলাইন ক্যাসিনো ডন, মানি লন্ডারিংকান্ডের সাজাপ্রাপ্ত আসামী সেলিম প্রধান জোর পূর্বক ও হুমকি ধামকি দিয়ে আড়ত ব্যবসায়ীদের কাছ থেকে আদায়কৃত ২ কোটি টাকা চাঁদা ফেরত ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছেন বিসমিল্লাহ আড়ৎ নামে একটি পাইকারী বাজারের ব্যবসায়ীরা। রবিবার (২৬ মে) দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকার বিসমিল্লাহ আড়তের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ কর্মসূচী পালন করে তারা।
 
মানববন্ধনের ব্যবসায়ীরা অভিযোগ করে জানান, তারা ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর ক্যাসিনো সম্রাট ডন ও মানি লন্ডারিং মামলার সাজাপ্রাপ্ত আসামী সেলিম প্রধানের কাছ থেকে আড়তের প্রায় ১৬ বিঘা জমি ভাড়া নেন ব্যবসায়ী মজিবুর রহমান। বিঘায় ৫০ হাজার টাকা  প্রতিমাসে জমির ভাড়া দিয়ে আসছেন ৮ লাখ টাকা। এছাড়া বায়নাসহ ডোবা ও নিচু এসব জমি ভরাট করে সাড়ে ৩’শ দোকান নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় সাড়ে ১০ কোটি টাকা। সেলিম প্রধান জেল থেকে ছাড়া পেয়ে প্রভাব খাটিয়ে আড়তের ব্যবসায়ীদের হুমকি-ধামকি ও জোরপুর্বক প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নেয়।  শুধু তাই নয়, তার গুন্ডা বাহিনী দিয়ে আড়ত দখলের পায়তারা করে আসছেন।  
 
আর জন্য আড়তের সকল ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে জোর পূর্বক ও হুমকি ধামকি দিয়ে আড়ত ব্যবসায়ীদের কাছ থেকে আদায়কৃত ২ কোটি টাকা চাঁদা ফেরত ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেন।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার