ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গাইবান্ধায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, হেলপার নিহত


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২৬-৫-২০২৪ দুপুর ২:২২
গাইবান্ধার পলাশবাড়ীতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থলেই বাসটির হেলপার সুমন মিয়া (৪০) নিহত হয়েছেন। 
 
রবিবার (২৬ মে) সকালে পলাশবাড়ী উপজেলার সাকোয়া মাঝিপাড়া (ডাকঘর) নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। 
 
নিহত সুমন মিয়ার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের হায়দার মিয়ার ছেলে। 
 
স্থানীয়দের বরাত দিয়ে বেতকাপা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, ওই সময় গাইবান্ধা থেকে অরিন পরিবহন নামের একটি যাত্রীবাহি বাস ঢাকা যাচ্ছিলো। বাসটি ডাকঘর নামক এলাকায় পৌঁছালে হঠাৎ করে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই বাসের হেলপার সুমন মিয়া মারা যায়। তবে এ ঘটনায় আর কেউ আহত হয়নি। 
 
এ বিষয়ে পলাশবাড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লাইফুর রহমান বলেন, দুর্ঘটনা কবলিত বাসটির নিহত হেলপারের মরদেহ তার স্বজনরা বাড়িতে নিয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান