ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

উপজেলা নির্বাচন বর্জনের লক্ষ্যে বিএনপির লিফলেট বিতরণ


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ২৬-৫-২০২৪ দুপুর ৪:৬
যশোরের অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অভয়নগর থানা ও নওয়াপাড়া পৌর শাখার উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ মে) বিকালে উপজেলার নওয়াপাড়া বাজারে নূরবাগ, হাইস্কুল গেট ও খাদ্য গুদাম এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপি’র আহবায়ক সোহরাব উদ্দিন, যশোর জেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাডঃ সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপি’র সদস্য ও সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, অভয়নগর থানা বিএনপি’র আহবায়ক ফারাজী মতিয়ার রহমান, নওয়াপাড়া পৌর বিএনপি’র সভাপতি আবু নঈম মোড়ল, থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক মশিয়ার রহমান মশি, থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক এফ এম আলাউদ্দিন, নওয়াপাড়া পৌর বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক শাহ্ মোহাম্মাদ জোবায়ের, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি, মুজিবর রহমান, বিএনপি নেতা গাজী নজরুল ইসলাম, পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন।
আরো উপস্থিত ছিলেন, অভয়নগর থানা যুবদলের আহবায়ক বাকিউজ্জামান রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোল্যা হাবিবুর রহমান হাবিব, নওয়াপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলম হোসেন,  থানা ছাত্রদলের আহবায়ক নাইম উদ্দিন বিজয় প্রমুখ।

এমএসএম / এমএসএম

লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত