বোদায় সড়কে অবৈধভাবে টোল আদায়ের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ মিছিল
বোদায় সড়কে অবৈধভাবে টোল আদায়ের প্রতিবাদে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে স্মারকলিপি প্রদান করেছেন।
পঞ্চগড়ের বোদা পৌরসভা কর্তৃক সড়ক পথে অবৈধ ভাবে টোল আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বোদা উপজেলার শ্রমিকরা। এসময় বোদা উপেজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বোদা পৌরসভা ভারপ্রাপ্ত মেয়রের হাতে লিখিত স্মারকলিপি তুলে দেয়।
রবিবার(২৬মে) দুপুরে বোদা উপজেলা অটোবাইক পরিবহন সমবায় সমিতির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বোদা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পৌরসভা কার্যালয়ে এসে শেষ হয়।
বিক্ষোভ শেষে পৌর ভবনের সামনে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনটির নেতা বিমল চন্দ্র সেন, ইউসুফ আলী, মোস্তাফিজুর রহমান সহ অনেকে।
এসময় সড়কে অবৈধভাবে টোল আদায় এবং শ্রমিকদের ওপর নির্যাতন বন্ধের দাবী জানান তারা।
বক্তব্য শেষে শ্রমিকদের ৩ দফা দাবী সম্বলিত পৌরসভা ভারপ্রাপ্ত পৌর মেয়র হাতে একটি স্মারকলিপি তুলে দেন শ্রমিক নেতারা।
শ্রমিকদের দাবীর প্রেক্ষিতে বক্তব্য রাখেন বোদা পৌরসভার প্যানেল মেয়র খাদেমুল ইসলাম । এসময় শ্রমিকদের ন্যায্য দাবী বিবেচনার আশ্বাস দেন পৌরসবার ভারপ্রাপ্ত মেয়র।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ