স্বর্ণ খোঁজ করা সেই ইটভাটায় ১৪৪ ধারা জারি
বেশ কদিন ধরেই স্বর্ণের খোঁজে আরবিবি ইটভাটার মাটির স্তুপ খনন করে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল সহ আশ-পাশের বিভিন্ন এলাকার বাসিন্দারা। নিরাপত্তা ঝুঁকি চিন্তা করে উপজেলার কাতিহার এলাকার ওই ইটভাটায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
গতকাল শনিবার (২৫ মে) রাত সাড়ে দশটায় রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলার কাতিহার বাজারের উত্তর পাশে রাজোর গ্রামে মো. রুহুল আমিনের মালিকানাধীন আরবিবি ইট ভাটায় মাটির স্তূপ খুঁড়ে সোনা পাওয়া যাচ্ছে। এমন খবরে স্থানীয় লোকজন গেল এক মাস ধরে কোদাল, বাশিলা, খুন্তিসহ ধারালো অস্ত্র দিয়ে মাটি কাটছিল। প্রতিদিন সেই স্থানে স্বর্ণের খোঁজ করছে। এতে আগ্রাসী লোকজন স্বর্ণ পাওয়ার আশায় ঝগড়া বিবাদেও লিপ্ত হচ্ছে। এতে যে কোন সময় মারামারি, খুন, জখমসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে। তাই জেলা প্রশাসকের নির্দেশে সেই স্থানে আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাতিহার আরবিবি ইটভাটা এলাকা ও এর আশেপাশে ফৌজদারী কার্যবিধি ১৪৪ ধারা জারি করা হয়।
এদিকে কাতিহারের বাসিন্দাদের দাবি, ওই ইটভাটার মাটির ঢিবি খুঁড়লেই মিলছে সোনা। এরইমধ্যে এভাবে অনেকে স্বর্ণ পেয়েছেন। কিন্তু কে পেয়েছে এ কথা স্বীকার করছে না, কেউ তাই দিনে-রাতে আলো জ্বেলে লোকেরা মাটি খুঁড়ছে।
আরবিবি ইটভাটার ব্যবস্থাপক লিটন আলী বলেন, কাতিহার শ্যামরাই মন্দিরের পাশ থেকে মাটি খনন করে ইটভাটায় স্তূপ করা হয়েছে। গুজব উঠেছে ওই মাটির স্তূপ থেকে নাকি সোনার জিনিস পাওয়া গেছে। এরপর থেকেই সাধারণ মানুষ দিনরাত ওই মাটির স্তূপ খোঁড়াখুঁড়ি করে যাচ্ছে। তবে কেউ সোনার কোনো অংশ পেয়েছেন, এমন খবর তারা পাননি বলে লিটন জানান।
এ বিষয়ে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান সকালের সময়কে বলেন, মাটি খোঁড়ার কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু গত দু’দিন ধরে লোকজন আবার একই কাজ শুরু করেছে। তাই ওই এলাকায় জননিরাপত্তার স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় পুলিশ পাহারায় আছে বলেও ইউএনও জানান।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি