কাপ্তাইয়ে ৬৯৭ জেলে পরিবারের মাঝে ভিজিডি চাল বিতরণ
কাপ্তাই হ্রদে মৎস্য আহরন বন্ধকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া জেলেদের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিশেষ ভিজিডি (চাল) বিতরন করা হয়েছে। সোমবার (২৭ মে) বেলা ১১ টায় কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে এই চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিতরণ অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ সম্পদ মন্ত্রণালয় হতে প্রাপ্ত আগষ্ট ২০২৩ মাসের বরাদ্দকৃত ১৩ হাজার ৯৪০ কেজি চাল কাপ্তাই হ্রদের ৬ শত ৯৭ জন মৎস্যজীবীর মাঝে বিতরণ করা হয়। যেখানে প্রত্যেক পরিবারকে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রুহুল আমিন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ হোসেন। এসময় স্থানীয় ইউপি সদস্য সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পিআইও রুহুল আমিন জানান, ৩ মাস কাপ্তাই লেকে মৎস্য আহরণ বন্ধকালীন সময়ে কাপ্তাই লেকের উপর নির্ভরশীল উপজেলার ৬শত ৯৭ জন মৎস্যজীবিদের মাঝে বিশেষ ভিজিডি কর্মসূচীর আওতায় চাল প্রদান করা হয়েছে। তৎমধ্যে কাপ্তাই ইউনিয়নে ৬শত ৭৫ জন এবং চিৎমরম ইউনিয়নে ২২জন জেলের মাঝে এই চাল বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
Link Copied