মাদারীপুরে ১৫০৪ কেন্দ্রে খাওয়ানো হবে ভিটামিন 'এ' ক্যাপসুল
জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনে আগামী ১ জুন মাদারীপুর মোট ১ লাখ ৭৬ হাজার ২৮৮ জন শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২১ হাজার ৭৮৯ জন শিশুকে ১টি করে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৫৪ হাজার ৪৯৯ জন শিশুকে ১টি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
সোমবার সকালে মাদারীপুর সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলা সাংবাদিকদের অবহিতকরণ সভায় এসব তথ্য জানানো হয়েছে। এতে সভাপতিত্ব করেন মাদারীপুরের সিভিল সার্জন ডা. মুনীর আহমদ খান।
উক্ত প্রেসব্রিফিংয়ে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও জেলায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মাদারীপুরের সিভিল সার্জন ডা. মুনীর আহমদ খান জানান, এ বছর জেলার ৪টি উপজেলার ইউনিয়ন ও ২টি পৌরসভার মোট ১ হাজার ৫০৪টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবী মিলে মোট ৩ হাজার ৩২ জন দায়িত্ব পালন করবেন।
এমএসএম / এমএসএম
লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা
শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন
বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা
ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ
সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার
তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু
সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?
টঙ্গীর সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয়
Link Copied