ঢাকা শনিবার, ২৮ মার্চ, ২০২৬

কয়রায় রিমেলের আঘাতে বাঁধ ভেঙ্গে ২০ গ্রাম প্লাবিত


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ২৭-৫-২০২৪ বিকাল ৭:১০

প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জলোচ্ছাসে বেড়িবাঁধ ভেঙে খুলনার কয়রা উপজেলার ৭ টি ইউনিয়নের  ৬টি জায়গায় বেঁড়িবাধ ভেঙ্গে  অন্তত্য ২০টি গ্রাম প্লাাবিত হয়েছে। এতে কমপক্ষে ১০ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। ভেসে গেছে শতাধিক চিংড়ির ঘের, ভেঙে গেছে কাঁচা ঘরবাড়ি, দোকানপাট ও গাছপালা।  
স্থানীয় বাসিন্দা ,প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে জোয়ারের তীব্র চাপে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪/৫ ফুট পানি বৃদ্ধি পেয়ে উপজেলার মহেশ্বরীপুর  ইউনিয়নের কাঁঠাল তলা, সিংহেরকোণা,তেতুলতলা ৬নং ওয়ার্ডের হালিম মাস্টার বাড়ি সংলগ্ন,   গুচ্ছ গ্রাম,   ফরেস্ট ক্যাম্প সংলগ্ন,চৌকুনি ফারুক সাহেবের বাঁধ, মহেশ্বরীপুর কালিবাড়ি, কাট কাটা খালের গোড়া, মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া ও দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড,ছোট আংটিহারা এলাকায় বাঁধ ভেঙে গেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, রিমালের প্রভাবে উপজেলায় দুর্গত মানুষের সংখ্যা ১ লক্ষ ২০ হাজার, বিধ্বস্থ বাড়ির সাংখ্যা ৩০ হাজার,আংশিক বিধ্বস্থ ২৮ হাজার,  সম্পূর্ণ বিধ্বস্ত ২ হাজার, আশ্রয় কেন্দ্রে মানুষের সংখ্যা ৬০ হাজার। তবে সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে,সকাল থেকে টানা বৃষ্টি ও ঝড় থেমে থেমে ঝড়  চলছে।বাতাসের তীব্রতা রাতের থেকেও সকালে বেশি। নদীতে ভাটা নামলেও পানি কমছে না। কয়েকটি পয়েন্ট বেঁড়িবাধ ভাঙার চিত্র দেখা গেলেও উপজেলা প্রশাসনের দেয়া তথ্যের এমন ক্ষয় ক্ষতির চিত্র পাওয়া যায়নি। আশ্রয়ে কেন্দ্র গুলোতে লোকের সংখ্যা খুবই কম। রয়েছে শুকনা, খাবার ও সুপেয় পানির সংকট। রয়েছে পায়নিষ্কাশনের সমস্যা।  মহেশ্বরীপুর ইউনিয়নের বাসিন্দা রাজা গাজি জানান, দুর্বল বেঁড়িবাধের কারণে নদীর পানির প্রবল চাপ দুপুরের জোয়ারে স্থানীয়রা স্বেচ্ছ্ােশ্রমের মাধ্যমে পানি আটকালেও রাতের জোয়ারে অস্বাভাবিক পানি বৃদ্ধিতে কয়েকটি পয়েন্ট বাঁধের দুর্বল  চার/পাঁচটি  স্থানে প্রায় ৩০০ মিটার ভেঙে নোনা পানিতে প্লাবিত হয়েছে এলাকা। এ ছাড়া বাঁধের নীচু জায়গা ছাপিয়ে লোকালয়ে পানি প্রবেশ করেছে। এসব এলাকার মানুষ রাতভর মেরামত কাজ চালিয়েও শেষ রক্ষা করতে পারেনি। মহারাজপুরের ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ জানান, রোববার রাতে জোয়ারের চাপে ইউনিয়নের দশহালিয়া এলাকায় প্রায় ৫০ মিটার বাঁধ ভেঙে কপোতাক্ষ নদের পানি ঢুকে পড়েছে। 
এতে অন্তত্য দুটি গ্রাম ও কয়েকশ চিংড়ির ঘের তলিয়ে গেছে। মেরামতের চেষ্টা চলছে। মহেশ্বরীপুরের ইউপি চেয়ারম্যান প্রভাষক শাহনেওয়াজ শিকারি বলেন, ইউনিয়নের সিংহেরকোণা এলাকা ও ৬ নং ওয়ার্ড এলাকায় বাঁধ ভেঙে গেছে । এ ছাড়া নয়ানি এলাকার বাঁধের নীচু জায়গা ছাপিয়ে সারারাত পানি ঢুকেছে। এতে অন্তত্য ৭টি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। এ ছাড়া অসংখ্য চিংড়ির ঘের ও পুকুরের মাছ ভেসে গেছে। ঝড়ের তাণ্ডব ও ভারী বৃষ্টিতে কাঁচা ঘরবাড়ি ভেঙে শতাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে । দক্ষিণ বেদকাশি ইউনিয়নের চেয়ারম্যান আছের আলী জানান, গতকাল দুপুরে ছোট আংটিহারা, গোস্ট গার্ড অফিস,মাটিয়া ভাঙ্গা, বড় আংটিহারা, কোবাদক,হলদেবুনিয়া, চোরামুখাসহ ৯ টি পয়েন্ট পানি উপচে পড়ে স্থানীয়দের নিয়ে আটকানো হয়। রাতের জোয়ারে পানি বৃদ্ধি ও বাতাসের তীব্রতার কারণে তার ইউনিয়নের মাটিয়াভাঙ্গা এলাকায় রাতের জোয়ারে বাঁধের কিছু অংশ ভেঙে গেছে। এতে ৫-৭টি গ্রামে নদীর পানি ঢুকেছে। এ ছাড়া ইউনিয়নের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাউবোর উপ-সহকারী প্রকৌশলী মশিউল আবেদিন  জানান, ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেত পাওয়ার পর থেকে স্থানীয় মানুষ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনকে সাথে নিয়ে ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামতের চেষ্টা করা হয়েছে। টানা বৃষ্টি ও নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি বেড়ে যাওয়ায় কয়েকটি স্থানে বাঁধ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার দুপুরের জোয়ারের আগে তা মেরামতের চেষ্টা চলছে। কয়রা উপজেলা নির্বাহী অফিসার বি এম তারিক উজ-জামান বলেন, বেশ কয়েকটি স্থানে বেঁড়িবাধ ভেঙ্গে লোকালয়ে পানি প্রবেশ করেছে। কয়েকটি জায়গায় পানি আটকানো হয়েছে বাকি জায়গায় মেরামত চেষ্টা চলছে। স্থানীয় সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান বলেন, ঝুকিপুর্ণ বেড়িবাঁধ পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে। 

এমএসএম / এমএসএম

ঈদের ছুটি শেষে ঢাকাগামী ট্রেনে প্রচণ্ড ভিড়, ছাদে বসেও ফিরছে মানুষ

হাটহাজারীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ধামইরহাটে উমার ইউনিয়নবাসীর খাদেম হতে চান চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর রহমান পিন্টু

নরসিংদীতে অনুমোদনহীন হাসপাতালে অভিযান, একটিকে সিলগালা, অপরটিকে জরিমানা

মাদারীপুরে গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালকের মরদেহ

নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

চৌগাছায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ

পাবনা থেকে কাজের সন্ধানে এসে মাগুরায় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

মনোহরদীতে গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড

অবৈধ তেল মজুদে গোপালগঞ্জে জরিমানা

দাউদকান্দিতে আগাম সরগরম ভাইস চেয়ারম্যান পদ: বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নিয়ে তৃণমূলে চুলচেরা বিশ্লেষণ

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ২৪ টি গরু-ছাগল পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা

শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার