কুষ্টিয়া জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম
কুষ্টিয়ার ভেড়ামারা থানার ওসি মোঃ জহুরুল ইসলাম জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে নির্বাচিত হয়েছেন। মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, এলাকায় শান্তি-শৃঙ্খলা স্থাপন ও তুলনামূলক পরিসংখ্যানে দ্রুত মামলা নিষ্পত্তিতে যথাযথ ভুমিকার মূল্যায়ন করে জেলা পুলিশ তাকে এই শ্রেষ্ঠ ওসির মূল্যায়ন করেছেন।
উল্লেখ্য ওসি জহুরুল ইসলাম একজন সৎ, দক্ষ ও পরিশ্রমী পুলিশ কর্মকর্তা। তিনি তার পূর্ববর্তী কর্মস্থলসহ বর্তমান কর্মস্থল ভেড়ামারায় প্রশংসার সাথে তার উপরে অর্পিত দায়িত্ব পালন করে চলেছেন। মোঃ জহুরুল ইসলাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় তার শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
সম্প্রতি পান বরজে ভয়াবহ অগ্নিকাণ্ড গুলোতে তিনি অগ্নি নির্বাপনে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ব্যাপক প্রশংসিত হয়েছেন। এছাড়া যেখানে মানবতার বিপর্যয় সেখানেই তিনি উপস্থিত হয়ে বিপদগ্রস্তদের পরিত্রাণ দেয়ার চেষ্টা করেছেন। ভেড়ামারা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিনি অনবদ্য ভূমিকা পালন করে যাচ্ছেন। তার এই সাফল্য শান্তি প্রিয় এলাকাবাসীদেরকে আনন্দিত করেছে। সকলেই তার সাফল্য ও মঙ্গল কামনা করেছেন।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার