কাপ্তাই পাহাড় ধসের আতংক, নিরাপদে সরিয়ে আনতে প্রচার প্রচারণা
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পার্বত্য অঞ্চলে হচ্ছে ভারী বৃষ্টিপাত। যার ফলে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভূমিধসের আশঙ্কা। তাই রাঙামাটির কাপ্তাই উপজেলার বিভিন্ন পাহাড়ে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদে সরে আসতে প্রচার প্রচারণা করছে কাপ্তাই উপজেলা প্রশাসন।
গত রোববার থেকে শুরু করে আজ মঙ্গলবারও কাপ্তাইয়ের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক মাইকিং করেছে কাপ্তাই তথ্য অফিস। বিশেষ করে কাপ্তাই লক গেট, নতুন বাজার, ঢাকাইয়া কলোনিসহ বিভিন্ন এলাকায় ভূমিধসের ব্যাপক আশঙ্কা রয়েছে। তাই সেইসব জায়গাতে বেশি প্রচার প্রচারণা চালানো হচ্ছে।
এবিষয়ে কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও কাপ্তাই উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মো. রুহুল আমিন বলেন, "রেমাল ও ঘূর্ণিঝড় পরবর্তী চলমান ভারী বর্ষণে পাহাড় ধস মোকাবিলা করার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি।’
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বলেন, রেমাল পরবর্তী ভারী বর্ষণে পাহাড় ধসের ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রস্তুতি সভা করেছি। এছাড়া ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে স্বেচ্ছাসেবকরা কাজ করছে স্থানীয় চেয়ারম্যানদের তত্ত্বাবধানে। আমরাও মাঠে আছি।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা