ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

পীরগঞ্জের রেজিয়া হত্যার রহস্য উদ্ঘাটন বিষয়ে ঠাকুরগাঁও জেলা পুলিশের প্রেস ব্রিফিং


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৮-৫-২০২৪ দুপুর ৩:৪৩

জেলার পীরগঞ্জে একটি আম বাগান থেকে রেজিয়া খাতুন (৪৮)’র মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার ২৪ ঘন্টা না পেরুতেই জেলা পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত ২ ব্যক্তিকে গ্রেফতার করে হত্যার রহস্য উদ্ঘাটন করে।  মঙ্গলবার পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ বিষয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশের আয়োজনে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হিসাব ও অর্থ) ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোছা: লিজা বেগম, সিনিয়র এএসপি মো: ফারুক, পরিদর্শক নিরস্ত্র (ডিআইও-১), ডিএসবি (এএসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো: আব্দুল মতিন প্রধান, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলীসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, সোমবার পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের কানাড়ী গ্রামের একটি আম বাগান থেকে রেজিয়া খাতুনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার ছেলে জুলফিকার আলী রুবেল (২৮) বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ২৪ ঘন্টা না পেরুতেই পুলিশ এ ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অপরাধে পীরগঞ্জ উপজেলার কানাড়ী গ্রামের মৃত তমিজ উদ্দীনের ছেলে মো: দেলোয়ার হোসেন (৪৫) ও একই গ্রামের মৃত ধনীবুল্লাহ এর ছেলে মো: এনতাজুল (৪৪) কে গ্রেফতার করে। রেজিয়া বেগমকে তারা শারীরিক সম্পর্ক স্থাপনের কু-প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান হলে তার মুখ চেপে ধরে ও গলায় উড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে গ্রেফতারকৃত ২ জন স্বীকার করেন। আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেলহাজতে প্রেরন করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার