হালদায় দ্বিতীয় দফায় নমুনা ডিম ছেড়েছে মা মাছ
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে দ্বিতীয় দফায় নমুনা ডিম ছেড়েছে মা মাছ। সোমবার বিকাল থেকে ডিম সংগ্রহকারীদের জালে নমুনা ডিম উঠতে শুরু করে। তবে পরিমাণ ছিল অনেক কম। টানা বর্ষণ ও ঘূর্ণিঝড়ের জলোচ্ছ্বাস এবং পাহাড়ী ঢল সৃষ্টি হওয়ায় জোঁ ছাড়াই নমুনা ডিম ছেড়েছে বলে দাবি হালদা বিশেষজ্ঞদের। সরেজমিন পরিদর্শনে দেখা যায়, নৌকা ও বাশের ভেলা নোঙর করে জাল ফেলে বসে আছেন ডিম আহরণকারীরা। কয়েকঘন্টাপর পর জাল তুললে ১০০ গ্রাম বা তার চেয়ে কম-বেশি ডিম উঠছে জালে। ডিম সংহগ্রহকারীরা জানান, কয়েকদিনের টানা বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের প্রভাবে পানি বেড়ে যায়। তবে জোয়ার আসার পর নদীতে স্রোত সৃষ্টি হলে নমুনা ডিম ছাড়তে শুরু করে মা মাছ। এর আগেই থেকে হালদা নদীর রাউজান ও হাটহাজারী অংশের ৫শতাধিক ডিম সংগ্রহকারী নৌ-নোঙর, জাল ও ডিম সংগ্রহের সরঞ্জাম নিয়ে প্রস্তুত ছিলেন। হালদার ডিম সংগ্রহকারী কামাল উদ্দিন সওদাগর বলেন, নমুনা ডিম ছাড়লেও পরিমাণ অনেক কম। আমরা নদীতে আছি, রাতে পুরোদমে ডিম ছাড়ার সম্ভাবনা থাকায় নদীর বিভিন্ন পয়েন্টে ডিম আহরণকারীরা অপেক্ষায় আছেন। রাউজান উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, সোমবার বিকাল থেকে নদীর বিভিন্ন পয়েন্টে নমুনা ডিম পাওয়া যাচ্ছে। তবে ডিমের পরিমাণ নৌকা প্রতি ১০০-২০০ গ্রাম ছিল। রাতে ভাটার সময় পুরোদমে ডিম ছাড়তে পারে বলে ধারণা করছেন তিনি। হালদা গবেষক ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. শফিকুল ইসলাম বলেন, গত কয়েকদিন আগে পূূর্ণিমার জোঁ শেষ হয়েছে। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাস ও টানা বৃষ্টিতে পাহাড়ী ঢল সৃষ্টি হয়ে অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ায় মা মাছ নমুনা ডিম ছেড়েছে। তবে ডিমের পরিমাণ খুবই কম। আগামী জুন মাসের ৩-৮ অমাবস্যা, ২০-২৪ তারিখ পূর্ণিমার জোঁ আছে। জুন মাসের জোঁ গুলোতে পুরোদমে ডিম ছাড়তে পারে মা মাছ। অমাবস্যার জো ৩-৮, পূর্ণিমার ২০-২৪। প্রসঙ্গত, গত ৭ মে অমাবস্যার জোঁতে নমুনা ডিম ছাড়ে মা মাছ। সেসময় ডিমের পরিমাণ ছিল বেশি। রাউজান ও হাটহাজারী অংশে তিন শতাধিক নৌকা নিয়ে ১৬০ বালতি অর্থাৎ ১৬০০ কেজি ডিম সংগ্রহ করেছিলেন ৬শতাধিক ডিম সংগ্রহকারী। ডিমগুলো হ্যাচারীতে প্রস্ফুটিত করে প্রায় ৪১ কেজি রেণু উৎপাদন করা হয়। চাহিদার তুলনায় রেণুর পরিমাণ কম হওয়ায় গত বছরের তুলনায় দ্বিগুন দামে অর্থাৎ প্রতিকেজি রেণু বিক্রি হয় দেড় লাখ টাকায়।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ
অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন