পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ঐতিহ্যবাহী যাদুরানি পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এদিকে হাটে টোল আদায়ের মূল্য তালিকা টাঙানো বাধ্যতামূলক কিন্তু ওই হাটে তালিকা টাঙানো হয়নি।
মঙ্গলবার (২৮ মে) দুপুর ২ টার সময় সাপ্তাহিক যাদুরানি পশু হাটে সরেজমিনে তদন্ত করে জানা যায়, গরুপ্রতি ২৩০ টাকা হারে টোল আদায় করার নিয়ম থাকলেও হাট ইজারাদার তার খুশিমতো নিচ্ছেন ৫০০ টাকা এবং ছাগলের ৯০ টাকা নেওয়ার নিয়ম থাকলেও নেওয়া হচ্ছে ১৮০ টাকা।
ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার সর্বাধিক পশু কেনা-বেচার যদুরানি হাটে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে, এটা আমাদের সাধারণ মানুষের জন্য বিষয়টি অনৈতিক চাপ, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। যাতে সঠিক মূল্য নেয়া হয়।
হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, আমি নির্বাচন উপলক্ষে পীরগঞ্জে আছি, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ
চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার
পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত
ধামরাইয়ে বাক্প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন
চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি
নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন
চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ
ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার
রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন