ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

জেলে গেলে আরো বড় অপরাধী হয়ে বের হয় : এডিসি তৌহিদুল ইসলাম


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ২৮-৫-২০২৪ দুপুর ৪:৪৮

জনতার পুলিশ এদেশের মানুষের পাশে থেকে আইন-শৃঙ্খলা রক্ষা এবং তাদের নিরাপত্তায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করে আসছে বাংলাদেশ পুলিশ। ইদানিং  টাকা নিয়ে প্রতারণার শিকার হচ্ছেন অনেকেই। এছাড়াও ছোট ছোট  চুরি ডাকাতি ছিনতাই  ঘটনাও ঘটছে।এটা সমাধান করা পুলিশের একার পক্ষে সম্ভব না। যদি সবাই সচেতন ভাবে কাজ না করে। আমাদের দেশে জেলের ব্যবস্থা এমন যে সেখানে ঢুকলে আরো বড় অপরাধী হয়ে বের হয়ে আসে।  কারণ সেখানে তারা আরো অনেক  গ্যাংকের সাথে পরিচয় হয়  ফলে আরো বড় অপরাধী হয়ে বের হয়ে আসে। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি আপনাদের সহযোগিতাও আমাদের একান্ত কাম্য। নিরাপত্তার জন্য  এলাকা গুলোকে সিসিটিভি এর আওতায় আনা হচ্ছে। আমরা আপনাদের সাথে সমন্বয়  করে কাজ করছি।  আপনারা অফিসার ইনচার্জের সাথে সাথে  আমার নাম্বারটাও নিতে পারেন  এবং যে কোন প্রয়োজনে সরাসরি  যোগাযোগ করতে পারেন, আইন শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভায় এয়ারপোর্ট জোনের এডিসি  তৌহিদুল ইসলাম এসব কথা বলেন। 

 আজ মঙ্গলবার (২৮মে)  সকালে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থানার আয়োজনে উত্তরা লেডিস ক্লাবে  উক্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। 

বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ  ইয়ামিন আরাফাত এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  এয়ারপোর্ট জোনের এসি আসমা আক্তার সোনিয়া, সাখাওয়াত হোসেন সেন্টু  ট্রাফিক এয়ারপোর্ট জোন,  এএসপি আরিফুল ইসলাম, এডিসি সাইফুল  আলম সহ অন্যান্য দায়িত্বরত পুলিশ সদস্য এবং থানা এলাকায় বসবাসরত বিশিষ্ট ব্যক্তিবর্গ। 
উক্ত অনুষ্ঠানে এলাকার বিভিন্ন সমস্যার বিষয়ে উন্মুক্ত আলোচনা এবং তার প্রতিকারের বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল