ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

হালদায় নৌকা নোঙর করে জাল ফেলে ডিম আহরণে ব্যস্ত আহরণকারীরা


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৯-৫-২০২৪ দুপুর ১১:৫১

দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় কার্প–জাতীয় মা মাছ (রুই, কাতলা, মৃগেল, কালিবাউস) দ্বিতীয় দফায় নমুনা ডিম ছেড়েছে। গত সোম ও মঙ্গলবার নমুনা ডিম ছাড়লেও গতকাল বুধবার পর্যন্ত  পুরোদমে ডিম ছাড়েনি মা মাছ। একাধিক ডিম সংগ্রহকারীর সঙ্গে কথা বলে জানা গেছে হালদায় অস্বাভাবিক হারে লবণাক্ততা ছড়িয়ে পড়ায় পুরোদমে ডিম ছাড়েনি মা মাছ। তবে পানি পরিক্ষা-নিরীক্ষা ছাড়া লবণাক্ততা ছড়িয়ে পড়েছে কিনা তা নিশ্চিত হওয়া সম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিওবা মৎস্য কর্মকর্তারা বলছেন যেহেতু হালদার সঙ্গে সাগর-মহাসাগর সংযুক্ত সেহেতু জোয়ারের পানির সাথে লবণ পানি প্রবেশ করতে পারে। অতীতেও লবণাক্ততা বেড়েছিল তা কয়েকদিন পর কমেছিল । ডিম সংগ্রহকারীরা বলছেন, ‘জোঁ না থাকলেও অমাবস্যা বা পূর্ণিমার জো’র সময় যেভাবে পানি বৃদ্ধি পায় একইভাবে টানা বর্ষণ ও ঘূর্ণিঝড়ের জলোচ্ছ্বাস এবং পাহাড়ি ঢলে পানির পরিমাণ ছিল বেশি। মিঠাপানির নদী হালদার পানি মুখে নিয়ে লবণের উপস্থিতি পাওয়া যাচ্ছে। লবনাক্ততা ছড়িয়ে পড়ায় নমুনা ছাড়ার পর পুরোদমে ডিম ছাড়েনি মা মাছ।’ নদীর বিভিন্ন পয়েন্ট পরিদর্শনে দেখা যায়, নদীর বাঁকগুলোতে ডিম আহরণকারীরা নৌকা ও বাঁশের ভেলা নোঙর করে জাল ফেলে বসে আছেন। কয়েকঘন্টা পর পর জাল তুললে মিলছে নমুনা ডিম। তাবে ডিম আহরণকারীদের প্রত্যাশা ছিল পুরোদমে ডিম ছাড়বে। যেহেতু ঘূর্ণিঝড় রেমাল’র প্রভাবে এখনো জোয়ারের সময় পানি বৃদ্ধি পাচ্ছে সেহেতু এখনও তারা আশা ছাড়েনিন। নদীর হাটহাজারী ও রাউজান অংশের বেশ কয়েকটি পয়েন্টে নমুনা ডিম পাওয়া গেছে। পরিমাণ ছিল অনেক কম। সংশ্লিষ্ট কৃর্তপক্ষের দাবি, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে এবার তাপমাত্রা বাড়ার রেকর্ড ভঙ্গ হয়েছে। পাশাপাশি কিছুটা লবণাক্ততা বেড়েছে। এত তাপমাত্রায় মানুষের মতো মাছের উপরও প্রভাব পড়ে। হালদায়  কার্প জাতীয় মা মাছেরা ডিম দেওয়ার জন্য অমাবস্যা ও পূর্ণিমার জো এবং বজ্রসহ বৃষ্টি আর পাহাড়ি ঢলের জন্য অপেক্ষা করেন ডিম সংগ্রহকারীরা। গতবারের মতো এবার প্রজনন মৌসুমের দেড় মাসজুড়েই এসবের কিছুই ঘটেনি। ফলে মা মাছেরা ডিম ছাড়তে দেরি করে। বজ্রবৃষ্টি, পাহাড়ী ঢলে পরিবেশ সৃষ্টি হলে আগামী অমাবস্যা বা পূর্ণিমার জোতে ডিম ছাড়তে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। উপজেলা মৎস্য বিভাগের সূত্র মতে, প্রতিবছর হালদা নদীর রাউজান ও হাটহাজারী অংশের দুই পাড়ে ৭০০ থেকে ৮০০ ডিম সংগ্রহকারী মা মাছের নিষিক্ত ডিম ধরার অপেক্ষায় থাকেন। তবে প্রাকৃতিক বিপর্যয়ে গত কয়েক বছর ডিমের পরিমাণ আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় ডিম সংগ্রহকারীর সংখ্যা কমে এসেছে বলে ধারণা করা হচ্ছে। প্রবীণ ডিম সংগ্রহকারী আবুল কাশেম বলেন, গত ৭ মে যে ডিম নদীতে পাওয়া গিয়েছিল সেগুলো নমুনা ডিম নয়। কারণ আমি চার বালতি ডিম পেয়েছি। নমুনা ডিম প্রচার হওয়ায় ক্রেতারা আসেনি। ডিম আহরণকারীদের একটি সিন্ডিকেট হ্যাচারীতে ছাড়া যারা নিজস্ব মাটির বা পাকা কূয়ায় রেণু উৎপাদন করেছিলেন তাদের রেণু বিক্রি করতে দেয়নি। আমার প্রায় এক কেজি রেণু আছে এখনো বিক্রি করতে পারিনাই। আজ (গতকাল মঙ্গলবার) হালদার পানিতে লবণাক্ততা ছিল বলেও দাবি তার। এদিকে হালদা গবেষক ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীব-বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. শফিকুল ইসলাম বলেন, ‘হালদা নদীতে লবনাক্ততা আছে কিনা তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা যাচ্ছে না। হালদায় রাতে ভাটায় পুরোদমে মা মাছ ডিম ছাড়ার সম্ভাবনা আছে। তবে না ছাড়লে জুন মাসের অমাবস্যা ও পূর্ণিমার জো পর্যন্ত অপেক্ষা করতে হবে। রাউজান উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, আজও নমুনা ডিম উঠেছে ডিম আহরণকারীদের জালে। আমার মনে হয় গত ৭ মে যে ডিম ছেড়েছিল সেডিম নমুনা ডিম ছিল না। পুরোদমে ছেড়ে দিয়েছিল।  গতকাল (গত সোমবার) এক থেকে দেড় বালতি পর্যন্ত ডিম উঠেছিল জেলেদের জালে। যেহেতু জুনমাস পর্যন্ত সম্ভাবনা আছে সেহেতু পুরোদমে ডিম ছাড়ার সম্ভাবনা আছে। গত ৭ মে যে ডিম ছেড়েছিল সেটি নমুনা ডিম ছিল কিনা নাকি পূর্ণাঙ্গ ডিম ছিল তা এখনো নিশ্চিত হতে পারিনি। 

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান