ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

খুলনায় ঘূর্নিঝড় রেমালের প্রভাবে ১৭ হাজার ৭৯৬ হেক্টর জমির ফসলের ক্ষতি


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২৯-৫-২০২৪ দুপুর ১২:৪১

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে খুলনা উপকূলের সাড়ে ৪ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতি হয়েছে ঘের এবং জমির ফসল। বাঁধ ভেঙে লোকালয়ে লবণাক্ত পানি প্রবেশ করায় ক্ষতি হচ্ছে মৎস্য চাষীদের। বিধ্বস্ত হয়েছে বাড়িঘর। ক্ষতিগ্রস্ত হয়েছে ধান, পাট ও সবজিসহ প্রায় ১৭ হাজার ৭৯৬ হেক্টর জমির ফসল।
খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন গণমাধ্যমকে বলেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ফসলের জমির ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ফসলের ক্ষয়ক্ষতির একটি প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। তবে এখনও ক্ষতির আর্থিক মূল্য পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। শুধু ক্ষতিগ্রস্ত ফসলের জমির হিসাব করা হয়েছে।
খুলনা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, ঝড়ে খুলনার উপকূলীয় অঞ্চলের ১৭ হাজার ৭৯৬ দশমিক ৫০ হেক্টর জমি আক্রান্ত হয়েছে। এরমধ্যে ৫৪ দশমিক ৫০ হেক্টর জমির আউশ ধানের বীজতলা, ১ হাজার ৭৫২ দশমিক ৫০ হেক্টর জমির আউশের আবাদ, ১ হাজার ৪৪৭ হেক্টর জমির পাট, ৫ হাজার ৭৫৫ হেক্টর জমির সবজি, ২১ হেক্টর জমির টমেটো, ৪৮৫ হেক্টর জমির তিল, ২৭০ হেক্টর জমির মুগ, ১৭৫ হেক্টর জমির মরিচ, ৩৩ হেক্টর জমির আদা, ২০৩ হেক্টর জমির হলুদ, ৩০ হেক্টর জমির চিনা বাদাম, ১ দশমিক ৫০ হেক্টর জমির ভূট্টা, ১ হাজার ৭০৫ হেক্টর জমির আম, ৭৭ হেক্টর জমির লিচু, ১১৮ হেক্টর জমির তরমুজ, ৩১০ হেক্টর জমির পেঁপে, ৫৪৫ হেক্টর জমির কলা, ৮৭৭ হেক্টরের পান, ৭২ হেক্টরের আখ, ৩ হাজার ৭৫০ হেক্টর জমির বোনা আমন ও ১১৫ হেক্টর জমির অন্যান্য ফসল আক্রান্ত হয়েছে।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত