ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে উপজলো চেয়ারম্যান প্রার্থী ইমরুল হোসনেরে মতবনিমিয়


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৯-৫-২০২৪ দুপুর ২:৩২

সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিয়ম করেছেন উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. ইমরুল হোসেন তালুকদার। বুধবার (২৯ মে) সকাল ১১ টায় রায়গঞ্জ প্রেসক্লাব হল রুমে সভাপতি কেএম রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম মোনায়েম খানের সঞ্চালনায় এ মতবিনিময় করেন তিনি। সভায় উপজেলা পরিষদের দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এ্যাড. ইমরুল হোসেন তালুকদার বলেন, রায়গঞ্জের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি এবারেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি নির্বাচিত হলে মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস, নারী নির্যাতন, অপহরণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন। শিক্ষা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও পানি সরবরাহসহ সার্বিক অসমাপ্ত  উন্নয়ন গুলোকে  গুরুত্ব দিয়ে শেষ করার প্রতিশ্রুতিও দেন। এ সময় তিনি নিজেকে দুর্নীতিমুক্ত হিসাবে দাবি করেন। একজন সমাজসেবক হিসাবে বিগত সময়ে উপজেলা চেয়ারম্যান হয়ে এলাকাবাসীর পাশে ছিলেন বলেই জনগণ তাকে ভোট দিয়ে আবারো দায়িত্ব দিবে বলে আশা রাখেন তিনি। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদের মধ্যদিয়ে প্রতিটি জাতি তার আলোর পথ খুঁজে পায়। আমি আপনাদের সাথে আছি এবং থাকবো।  মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জ প্রেসক্লাবের কর্মরত প্রিন্ট এবং ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের