ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

উপজেলা পরিষদ নির্বাচনে ফেসবুক পোস্টে সিল মারা ব্যালটের হিড়িক


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ২৯-৫-২০২৪ দুপুর ৪:১৪

চলছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপ। এ ধাপে দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রের বুথে পছন্দের প্রতীকে সিল দেওয়া ব্যালট ও ব্যালটের সঙ্গে সেলফি তুলে এবং ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন একাধিক প্রার্থীর সমর্থকরা।

বুধবার (২৯ মে) সকালে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। 

জানা যায়, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধ থাকলেও তারা তা নিয়ে গেছেন অনেকেই। বুথে সিল দেওয়া ব্যালট নিয়ে ভিডিও, ছবি ও সেলফিও তুলেছেন। ভোট দেওয়ার পর একাধিক সমর্থক তাদের ব্যক্তিগত ফেসবুক আইডিতে এসব ভিডিও, ছবি ও ভিডিও পোস্ট করেন।এতে দেখা যায়, সেলফি, ভিডিও এবং ছবিগুলো বুথের ভেতরে তোলা। অনেকের হাতে ব্যালট আছে। এতে হেলিকপ্টার, আনারস, মোটরসাইকেল, ঘোড়াসহ বিভিন্ন প্রতীকে সিল দিতে দেখা গেছে।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা রোস্তম আলী বলেন, এসব ছবি তিনি দেখেছেন। তাদেরকে সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন