ইসরাইলী গনহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে আইআইইউসি উপাচার্যের বিবৃতি
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর উপাচার্য (প্রপেসর আনোয়ারুল আজিম আরিফ) হিসাবে নির্যাতিত নিপিড়িত স্বাধীনতাকামী ফিলিস্তিনী জনগণের উপর বর্বরোচিত ইসরাইলী হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ।
মঙ্গলবার (২৯ মে) আইআইইউসি ফেইসবুক পেইজে এক বিবৃতিতে তিনি বলেন, ফিলিস্তিনের গাজা ও রাফাহ উপত্যকায় ইসরায়লী দখলদার বাহিনী অভিযানের নামে যে আগ্রাসন চালাচ্ছে, তা স্পষ্টতই গনহত্যা। ইসরায়েলের এই আগ্রাসন ফিলিস্তিনি জনগনের অস্তিত্বের জন্য হুমকিস্বরুপ। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি আমি( উপাচার্য) দৃড় সমর্থন জানাচ্ছি এবং অবিলম্বে তাদের উপর বর্বরোচিত হামলা বন্ধের আহবান জানাচ্ছি।ফিলিস্তিন জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন, ইসরাইলী দখলদার বাহিনী আগ্রাসন ও গণহত্যার মাধ্যমে নির্মূলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর প্রতিবাদে বিশ্ব বিবেক জাগ্রত হলেও ইসরাইল তাতে কর্ণপাত করছে না। তবে সম্প্রতি গাজা ও রাফাহ এলাকায় ইসরাইলের বর্বর হামলায় বিশ্ব জনগণ জেগে উঠেছে। এমনকি যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ জন্যে তীব্র প্রতিবাদ জানাচ্ছে।
বিশ্ব জনমতের প্রতি সম্মান প্রদর্শন পুর্বক অনতিবিলম্বে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশ মেনে এই অভিযান বন্ধ করতে হবে। বাংলাদেশ সরকার ও ধর্মপ্রান মুসলিম জনগণ সর্বদাই ফিলিস্তিন জনগণের সঙ্গে রয়েছে। আমরা আইআইইউসি পরিবার মনে করি একমাত্র স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এ সমস্যার দ্রুত সমাধান সম্ভব।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান