সুন্দরগঞ্জে মসজিদের মুষ্ঠির চাল তোলা নিয়ে সংঘর্ষে নিহত ১
গাইবান্ধার সুন্দরগঞ্জে মুষ্ঠির চাল তোলা নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শান্তিরাম কালীতলা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে উপজেলার শান্তিরাম কালীতলা গ্রামে আইয়ুব আলী ও বাবলু মিয়া নামে দুই ব্যক্তি গ্রামের মসজিদের মুষ্ঠির চাল সংগ্রহের জন্য যান। সেখানে একই গ্রামের ইউনুস আলীর সাথে চাল সংগ্রহ নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। এ সময় ইউনুস আলীর দুই ছেলে শাহিন ও মাসুদ লাঠিসোঠা নিয়ে এসে বাবলু মিয়াকে বেধড়ক মারপিট করতে থাকে। এ সময় আশপাশের লোকজন এসে গুরুতর আহত অবস্থায় বাবলু মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মুত্যু হয়।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শাহিন ও মাসুমকে গ্রেফতার করে এবং নিহত বাবলু মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠায়।
এমএসএম / জামান
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা
পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ