ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বন্যার্তদের মাঝে কলাপাড়ায় মাননীয় প্রধানমন্ত্রী


আবুল হোসেন রাজু , কুয়াকাটা photo আবুল হোসেন রাজু , কুয়াকাটা
প্রকাশিত: ৩০-৫-২০২৪ দুপুর ৩:২৮
  মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বন্যায় যাদের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে তাদের প্রত্যেককে ঘর করে দেয়া হবে।  যারা মৎস্য চাষে ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের সহায়তা দেবে সরকার। বেড়িবাঁধ সংস্থার করা হবে।  আওয়ামীলীগ সরকার আপনাদের পাশে সব সময় ছিলো, আছে এবং থাকবে।  মাননীয় প্রধানমন্ত্রী আরো বলেন আমরা পায়রা বন্দর, পায়রা পাওয়ার প্লান্ট সহ মেগা প্রকল্প এখানে করেছি আজ এলাকার মানুষ তার সুফল পাচ্ছে। আমরা সব সময় উন্নয়নের  ক্ষেত্রে  দক্ষিণাঞ্চলকে প্রাধান্য দিয়ে আসছি।  ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি তার সুফল প্রত্যান্ত অঞ্চলের মানুষ ও পাচ্ছে। আজ দুপুর ১টায় বন্যা দূর্গত এলাকা পরিদর্শনে এসে কলাপাড়া মোজহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে ১৭মিনিটের বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী বৃহস্পতিবার (৩০মে) এ কথা বলেন। এর আগে দুপুর ১২ টা ৪৫ মিঃ কলাপাড়া অবতরণ করে  মঞ্চে  এসে উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করে নিজ হাতে  বন্যায় ক্ষতিগ্রস্থ ৩১ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরন করেন। এর মধ্যে চাল,ডাল আলু,তেল,চিনি, লবন সহ অন্যান্য সামগ্রী।  আরো ২ হাজার মানুষের জন্য ত্রান  বিতরণের  জন্য প্রস্তুত রাখেন। 
সময় মঞ্চে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান মহিব,পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য আ স ম ফিরোজ,কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন,আফম বাহাউদ্দিন নাছিম,বরিশালের সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ, সহ আরো অনেক কেন্দ্রীয় নেতা কর্মীরা। 
পরে তিনি পায়রা পাওয়ার প্লান্ট সেমিনার কক্ষে বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে এক আলোচনা সভায় যোগ দিতে রওয়ানা হন। 

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬