ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

সীতাকুণ্ডে রাস্তা বন্ধের প্রতিবাদে মানবন্ধন


ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড photo ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড
প্রকাশিত: ৩০-৫-২০২৪ দুপুর ৪:২৯

চট্টগ্রাম সীতাকুণ্ডে আদালতের নির্দেশনা উপেক্ষা করে জোরপূর্বক দেওয়াল নির্মানের অভিযোগ করে  মানবন্ধন করেছে ভূক্তভূগি পরিবার। মঙ্গলবার (২৯ মে) উপজেলার ছলিমপুর ইউনিয়নের কাজীবাড়ির  আরিফুল ইসলাম গং এর বিরুদ্ধে নাজমুন্নাহার গং মানবন্ধনে এই অভিযোগ করেন । 

এসময় ভূক্তভূগি নাজমুন্নাহার বলেন, দীর্ঘদিন ধরে আমরা দুই পরিবার এই রাস্তাদিয়ে চলাচল করে আসছি । এটি আমাদের ইজমালি সম্পতি। আশে পাশে আমারা  চার পরিবারের  চৌহদ্দি রয়েছে। এই বিষয়ে আদালতে মিস মামলার রায়েও বলা হয়েছে  সবার হাটা চালাচলের জন ৩ ফুট জায়গা উন্মুক্ত রাখারা কথা।  কিন্তু হারুন  গং এই নির্দেশনা উপেক্ষা করে জোরপূর্বক দেওয়াল নির্মান করে আমাদের একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে।  এতে আমরা দুই পরিবার ঘরবন্ধি হয়ে আছি। মানবেতর জীবনযাপন করছি । 

মানবন্ধনে নাজমুন্নাহারের ছেলে ইকবাল বলেন ,অনেক বছর ধরে আমরা রাস্তাটি ব্যবহার করে আসছি। প্রতিবেশি হারুন,  আরিফুল ইসলাম, জাহেদুল ইসলাম, স্থানীয় আধিপত্য বিস্তার ও ক্ষমতার অপব্যবহার করে আমাদের চলাচলের রাস্তাটি ইটের প্রাচীর দিয়ে বন্ধ করে দিয়েছেন। আমরা এখন অসহায় হয়ে পড়েছি। বাড়ি থেকে বের হতে পারছি না। পাশের একটি সরু পথ দিয়ে যেতে হয়। যা খুবই কষ্টসাধ্য। আমরা চাই দ্রুত আদালতের নির্দেশে প্রশাসন এই রাস্তা উন্মক্ত করে দিক । 

এ বিষয়ে জানতে প্রতিপক্ষ জাহেদুল ইসলাম এর সঙ্গে কথা হলে তিনি রাস্তা বন্ধ করে দেওয়ার কথা স্বীকার করে বলেন, ওই পরিবারগুলো ১৮-২০ বছর যাবত আমাদের জায়গা দিয়ে চলাচল করতো।  আমার মায়ের সঙ্গে কথা বলে চলাচলের রাস্তা উন্মুক্ত করে দেওয়ার কথা চিন্তা করছি বলে জানান তিনি।  ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য শাহদাত হোসেন বলেন, দীর্ঘদিন যাবৎ তাদের এই সম্যাসা বিদ্যামান । প্রতিপক্ষ উশৃঙ্খল, আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়। তারা ইউনিয়ন পরিষদ ও  আদালতের কোন নির্দেশনা মানছেনা। আমরাও চাই এর একটা সমাধান।  দ্রত এই চলাচলের রাস্তা উন্মক্ত করে দেওয়া হোক। 

এ বিষয়ে ছলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ সকালের সময়কে বলেন,এই বিষয়ে কেউ যদি লিখিত অভিযোগ দেয় আমরা ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা নিবো। আদালতের নির্দেশনা উপেক্ষা করার কারো সুযোগ নেই। 

এবিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দীন বলেন, এই বিষয়ে থানাকে অভিযোগ বা আদালত নির্দেশনার কপি থানায় আসলে আমরা আইনি ব্যবস্থা নিবো। 

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন