ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

খানসামা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন যারা


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ৩০-৫-২০২৪ দুপুর ৪:৩৪

অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদ নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন দুই বারের সাবেক উপজেলা চেয়ারম্যান মো. সহিদুজ্জামান শাহ্। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৯৯৭ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাকেশ গুহ ঘোড়া প্রতীকে পেয়েছে ২১ হাজার ৪৭৮ ভোট,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ২৩২ টি ভোট এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম মোটরসাইকেল প্রতীকে ৭ হাজার ৩০৩ ভোট পেয়েছেন। মোট ভোটের হার ৫২.৯৪%।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষের ফলাফল সংগ্রহ ও তথ্য পরিবেশন কেন্দ্র থেকে কেন্দ্র ভিত্তিক ফলাফল ঘোষণা করেন সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রোস্তম আলী।ভাইস চেয়ারম্যান পদে এ. টি. এম সুজাউদ্দিন শাহ্ লুহিন উড়োজাহাজ প্রতীকে ৩৪ হাজার ৯৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকট তম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ধীমান চন্দ্র দাস তালা প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৫৬৬, টিয়াপাখি প্রতীকে ছাত্রলীগের সাবেক আহবায়ক রেজাউল করিম ১০ হাজার ৩২০ টি ভোট পেয়েছেন এবং বৈদ্যুতিক বাল্ব প্রতীকে যুবনেতা হাজ্জাজ আল হাদী বড় বাবু ৩ হাজার ১৩৯ টি ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি পলি রায় ৩১ হাজার ৫৫৯ টি ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কলস প্রতীকের উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোছা. মনজিল আফরোজ পারভীন পেয়েছেন ২৪ হাজার ৪৬১ ভোট, বৈদ্যুতিক পাখা প্রতীকে মোছা. গুলসান জান্নাত সানু পেয়েছেন ১৩ হাজার ৯৯ ভোট এবং প্রজাপতি প্রতীকে মোছা. সারমিন রহমান পেয়েছেন ৬ হাজার ৩০৩ টি ভোট পেয়েছেন।

এর আগে বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে উপজেলার মোট ৫৭ টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য নিয়োজিত ছিলেন। যে কারণে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার মদনে শিক্ষিকাকে মারধরের ঘটনায় তদন্তে সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক  বরখাস্ত

তাহিরপুরে জেডসি বান্ধব গ্রিন স্কুলের সফলতা ও অগ্রগতি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ

‎কুতুবদিয়ার ফতেহ আলী সিকদার পাড়া সিসিতে নানা অনিয়মের অভিযোগ

​রাণীনগরে জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ পরিষদের উদ্যোগে চারা বিতরণ

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ৬০ হাজার টাকা

দাউদকান্দিতে মেধার বিকাশের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে ব্রিজের এপ্রোচ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন-দুই পারের মানুষের দুর্ভোগ

লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক

আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নন্দীগ্রামে ফলজ বৃক্ষ বিতরণ

চাঁদপুরে স্বর্ণব্যবাসয়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, অপরজনের যাবজ্জীবন

চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

নাচোলে নতুন সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ