মিরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় এক মুক্তিযোদ্ধা নিহত
চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বীর মুক্তিযোদ্ধা মো: এমদাদুল হকের (৭৫)। বৃহস্পতিবার বেলা ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়েছে। এর আগে, বুধবার রাত ১১ টায় চট্টগ্রাম নগরীরতে একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
এমদাদুল হক উপজেলার উত্তর আমবাড়িয়া এলাকার মরহুম ওবায়দুল হকের ছেলে। তিনি চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার। তিনি মিরসরাই পৌর আওয়ামী লীগের উপদেষ্টার দায়িত্বে ছিলেন।
জানা গেছে, গত ১ মে মিরসরাই পৌরসদরে ফুটওভার ব্রিজের নিচে দ্রুতগামী একটি হাইস গাড়ি ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। শারীরিক কোনো উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ট্রিটমেন্ট হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।
এমদাদুল হকের ছেলে মাহমুদুল হক জুয়েল বলেন, ‘আমার বাবা দুর্ঘটনায় মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন। দু’বার উনার অপারেশন করা হলেও শারীরিক কোনো উন্নতি হয়নি। বুধবার রাত ১১টা দিকে তিনি মারা গেছেন।’
এমএসএম / এমএসএম
ঘটনা জালিয়াতির, দণ্ড সরকারি কাজে বাধার, এসিল্যান্ডের বিরুদ্ধে কারসাজির অভিযোগ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হাতকড়াসহ আসামি চম্পট, এলাকায় চাঞ্চল্য
শেরপুরে জনসেবায় জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত
আদালতের কর্মচারীকে পুলিশ কর্মকর্তার মারধর: খাস কামরায় ক্ষমা চেয়েও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ
হুমকিতে জনস্বাস্থ্য ত্রিশালে অবৈধ সিসা তৈরির কারখানা কৃষি জমিতে
জনতা ঘাটে পৌঁছানোর পথেই দুর্ভোগ, ভাঙা সড়কে কষ্টে মনপুরাবাসী
রায়গঞ্জে গোয়ালঘরের তালা কেটে ৪ গরু চুরি
পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে বস্তিবাসীর মহাসড়ক অবরোধ, ঘণ্টাব্যাপী বিক্ষোভ
ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভূটানের GMCA প্রতিনিধি দল
সুবর্ণচরে পূর্বচরবাটা ইউনিয়নে মাদক-সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
সুনামগঞ্জ বেদে পল্লী থেকে বহিরাগত উদীয়মান মাদক ব্যবসায়ীকে আটক করলেন ওসি
নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৪ লাখ ৫৫ হাজার টাকা