কুড়িগ্রামে স্যানিটারি ন্যাপকিন কারখানার উদ্বোধন
কুড়িগ্রামে কল্যাণী নিরাপদ স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিন কারখানার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে খলিলগঞ্জস্থ ত্রিমোহণী এলাকায় কল্যাণী নারী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে তৈরিকৃত এ কারখানার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। বেসরকারি উন্নয়ন সংস্থা ইউএসডিও বাস্তবায়ন ও সহযোগিতা করে এ কল্যাণ সমিতিকে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী অফিসার নীলুফা ইয়াছমিন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমান, ইউএনডিপির আঞ্চলিক সমন্বয়কারী আহমেদুল কবীর আকন্দ, ইউএসডিও স্বপ্ন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী অরুণ চন্দ্র অধিকারী প্রমুখ।
উদ্যোক্তরা জানান, প্রতি মাসে এ কারখানায় ৩০ হাজার স্যানিটারি ন্যাপকিন তৈরি হচ্ছে। এছাড়াও এ কারখানায় স্থানীয় দুস্থ শতাধিক নারী কাজ করে স্বাবলম্বী হচ্ছেন।
এ সময় অতিথিগণ সমিতির নারী সদস্যের হাতে তৈরি করা ন্যাপকিন প্যাড কারখানা ঘুরে দেখেন।
এমএসএম / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন