সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হলেন নবনির্বাচিত চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ্
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে খানসামা উপজেলা পরিষদ নির্বাচন শেষ হয়েছে বুধবার।এই নির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দুই বারের সাবেক উপজেলা চেয়ারম্যান মো.সহিদুজ্জামান শাহ্।
৩০ মে (বৃহস্পতিবার) দুপুরে নিজ বাসভবনে নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের সময় নানা শ্রেণি-পেশার মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎকালে ফুলেল শুভেচছায় সিক্ত হন নবনির্বাচিত চেয়ারম্যান মো.সহিদুজ্জামান শাহ্।
এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা ফুল ও মিষ্টি নিয়ে নবনির্বাচিত চেয়ারম্যানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে নবনির্বাচিত চেয়ারম্যান বলেন, আপনারা ভোট দিয়ে আমাকে বিশাল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত করে ভালোবাসার যে প্রমাণ দিয়েছেন তার প্রতিদানে আমার বাঁকী জীবন আপনাদের কল্যাণে নিয়োজিত রাখবো। এ বিজয় আমার একার না। এটা আপনাদের বিজয়, সমগ্র খানসামাবাসীর বিজয়। আপনারা যে কোনো প্রয়োজনে, যে কোনো সময় আমার কাছে আসবেন। আমি চেষ্টা করবো আপনাদের সাথে-পাশে থাকার।
উল্লেখ্য, ২৯ মে (বুধবার) উপজেলা পরিষদের নির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা পরিষদের দুই বারের সাবেক চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ্,ভাইস চেয়ারম্যান পদে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন এ. টি. এম সুজাউদ্দিন শাহ্ লুহিন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা যুব মহিলা লীগের সভাপতি পলি রায়।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন