ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৩১-৫-২০২৪ দুপুর ১:৫

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। শুক্রবার মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ।

আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করেছে।  উদ্বোধনের আগে মেলা উপলক্ষে  উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।

এ সময় মেলা উদ্বোধন ও পরিদর্শন শেষে প্রধান অতিথি বলেন, কৃষিতে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নেই। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খানের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি অফিসার জহুরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান খান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশীদ,রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি কেএম রফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও কৃষকেরা উপস্থিত ছিলেন।
   
মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় ১০টি স্টলে কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। আগামী ২ জুন পর্যন্ত মেলা চলবে।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের