ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ৩১-৫-২০২৪ দুপুর ১:৮

কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘর সহ ২টি ঘর পুড়ে ছাই হয়েছে। এতে ঘরে থাকা নগদ টাকা ও মূল্যবান কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে যাওয়া সহ আনুমানিক ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার বিকেলে চৌদ্দগ্রাম পৌর এলাকার শ্রীপুর মাদরাসা সংলগ্ন সৈয়দ আহাম্মদ বেপারীর বাড়ীতে। শুক্রবার (৩১ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন ক্ষতিগ্রস্ত সৈয়দ আহাম্মদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগি সৈয়দ আহাম্মদ স্ব-পরিবারে বৃহস্পতিবার সকালে আত্মীয়ের বাড়িতে দাওয়াতে গিয়েছিলেন। বিকেলে পাশর্^বর্তী ঘরের জয়নাল আবেদীন বেপারীর স্ত্রী জাহানারা বেগম হঠাৎ সৈয়দ আহাম্মদের বসতঘরে বিকট আওয়াজ শুনতে পান। পরে জানালার কাছে গিয়ে দেখেন-ঘরে আগুন জ¦লছে। মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা সমগ্র ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় বসতঘর সহ ঘরে থাকা নগদ টাকা, ফ্রিজ, টিভি, মূল্যবান আসবাবপত্র ও একটি রান্না ঘর সহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনে পার্শ্ববর্তী বসতবাড়ী ও স্থাপনাগুলোকে রক্ষা করে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রত্যক্ষদর্শী জাহানারা বেগমের বরাত দিয়ে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ভুক্তভোগি সৈয়দ আহাম্মদ জানান, পরিবারের লোকজনের অনুপস্থিতিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে আমার। এ মুহুর্তে খোলা আকাশ-ই আমার ঠিকানা। এ সময় তিনি স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্টদের সহায়তা কামনা করেন।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মেহেদী হাসান বলেন, ‘অগ্নিকান্ডের সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। এতে পার্শ্ববর্তী স্থাপনাগুলো রক্ষা পায়।

এমএসএম / এমএসএম

দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার

হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী

পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক

চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত

শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত