ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শিক্ষার্থীদের তোপের মুখে জবির ইমামকে নামাজ পড়ানোর অনুমতি


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ৩১-৫-২০২৪ দুপুর ৪:৪৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ছালাহ উদ্দিন আগের মতই নামাজ পড়াবেন সেই সাথে তদন্তও চলবে। আজ ৩১ মে (শুক্রবার) বিষয়টি জবি কেন্দ্রীয় মসজিদের ইমাম ছালাহ উদ্দিন নিজেই নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আইনুল ইসলাম স্যার আমাকে ডেকেছিলেন, ডেকে বলেছেন যেহেতু আপনাকে মৌখিকভাবে নামাজ না পড়াতে বলা হয়েছিল। এখন আপনি আপনার মতো দায়িত্ব পালন করুন, আজ থেকে জুমআ পড়াতে বলেছেন। তিনি আরও বলেন রেজিস্ট্রার বলেছেন যেহেতু তদন্ত কমিটি হয়েছে তারা তদন্ত করুক, তারা কি রিপোর্ট দেয় সেটা পরে দেখা যাবে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আইনুল ইসলাম বলেন, তাকে মৌখিকভাবে আগেই বলা আছে দুই ইমাম বিকল্পভাবে নামাজ পড়াবেন। আজ শুক্রবার থেকেই আগের ইমাম অর্থাৎ ছালাহ উদ্দিন আগের মতো নামাজ পড়াবেন। উল্লেখ্য, গত ১৮ মে রাতে শারীরিক অসুস্থতা থাকায় ভুলবশত এশার নামাজ আদায় শেষে ওই ছাত্রী জবির কেন্দ্রীয় মসজিদের মেয়েদের রুমে ঘুমিয়ে পড়েন। পরে মসজিদের পাহারাদার তালা লাগাতে গেলে ওই মেয়েকে দেখতে পান। এসময় মসজিদের ওই পাহারাদারের স্ত্রী তাকে বের করে নিয়ে আসেন। তবে ইমাম বা পাহারাদার কেউই ভেতরে প্রবেশ করেননি। এ ঘটনার প্রেক্ষিতে ইমামকে মৌখিকভাবে অব্যাহতি দেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এমএসএম / এমএসএম

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু