ঢাকা শুক্রবার, ১ মে, ২০২৬

ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে দুর্গাপুরে মানববন্ধন


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি photo দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১-৬-২০২৪ দুপুর ২:১৮

‘‘মানবতার উপরে কিছুই নাই - যুদ্ধ চাই না, শান্তি চাই’’ এ প্রতিপাদ্যে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি দুর্গাপুর উপজেলা কমিটির আয়োজনে সারাদেশের ন্যায় দুর্গাপুরেও, ফিলিস্তিনের উপর ইসরাইলের আগ্রাসন বিরোধী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে প্রেসক্লাব মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে সিপিবি উপজেলা কমিটির যুগ্ন-সম্পাদক মোরশেদ আলম এর সঞ্চালনায়, অন্যদের মধ্যে বক্তব্য দেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির নেতা ডা: দিবালোক সিংহ, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাবেক সাধারণ সম্পাদক শামছুল আলম খান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, উপজেলা যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, ছাত্র ইউনিয়ন সভাপতি নুরে আলম প্রমুখ। এদিকে এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সংহতি জ্ঞাপন করে অংশ নিয়েছেন। 

বক্তারা বলেন, গত অক্টোবর থেকে ফিলিস্তিনে যে হামলা শুরু করেছে ইসরাইল, তা সত্যি ন্যাক্কার জনক। সভ্যতার এই যুগে এমন হামলা কেউ সমর্থন করে না। বিশ^ নেতৃবৃন্দ তাদের বার বার সতর্ক করা সত্বেও তারা কারো বাঁধাই মানছে না। এখনই সময় এসেছে এই যুদ্ধ থামানোর, নয়তো সারা বিশ^ব্যাপি এর রেশ ছড়িয়ে পড়বে। আমরা যুদ্ধ চাইনা, এই নারকীয় যুদ্ধ বন্ধে জরুরী ভিত্তিতে আন্তর্জাতিক নেতাদের হস্তক্ষেপ কামনা করছি।

এমএসএম / এমএসএম

শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি

রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক

গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন

শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা

রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ

জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ

রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু

রাতের মিছিল ঘিরে যশোরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯

লাকসামে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত