ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সুন্দরবনে নিখোঁজ তিন জেলে উদ্ধার


আজিজুর রহমান, শ্যামনগর photo আজিজুর রহমান, শ্যামনগর
প্রকাশিত: ১-৬-২০২৪ দুপুর ৩:২১

ঘুর্ণিঝড় রেমালের কবলে পড়ে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে নিখোঁজ তিন জেলেকে ৭দিন পর উদ্ধার করেছেন পশ্চিম বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের কোবাতক বনস্টেশন অফিসের সদস্যরা। শনিবার (০১ জুন) সকাল ৭টার দিকে গহিন সুন্দরবনের নিশিনখালী খাল এলাকায় উঁচু গাছ হতে তাদের উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত তিন জেলে হলেন- শ্যামনগর উপজেলা পদ্মপুকুর ইউনিয়নের চন্ডিপুর এলাকার বাবুর আলীর ছেলে সাইদুর রহমান (৪২) এবং একই এলাকার হযরত আলীর ছেলে হায়দার আলী (৩০) ও গোলাম রব্বানীর ছেলে লিটন (৩০)। জানা যায়, তারা গত ২৫ মে সাতক্ষীরা রেঞ্জের কোবাতক বনস্টেশন হতে মাছ ধরার অনুমতি নিয়ে সুন্দরবনে প্রবেশ করে এবং ২৬ মে সুন্দরবনে ঘুর্ণিঝড় রেমালের কবলে পড়ে নিখোঁজ হয়। 

কোবাতক বনস্টেশন অফিসার (এসও) মোবারক হোসেন জানান, জেলেদের পরিবারের পক্ষ থেকে নিখোঁজ হওয়ার বিষয়টি জানানো পরে সুন্দরবনের বিভিন্ন স্থান তল্লাশী করে গহিন সুন্দরবনের নিশিনখালী খাল এলাকায় উঁচু গাছ হতে জেলেদের উদ্ধার করে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

নিখোঁজ জেলে হায়দার আলী জানান, ঘুর্ণিঝড়ের কবলে পড়ে নদীতে প্রচন্ড ঢেউয়ের আঘাতে তাদের নৌকা ডুবে যায়। এসময় কোন রকমে সাতার দিয়ে সকলে সুন্দরবনে উঠে বড় গাছে আশ্রয় গ্রহণ করেন। এসময় সুন্দরবনে গাছের ফল খেয়ে তারা কোন রকমে বেঁচে ছিলেন।  

পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ জেড এম হাসানুর রহমান বলেন, জেলেদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছ। 

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার