হত্যা মামলার বাদীকে হুমকির অভিযোগ
লক্ষীপুরের রামগঞ্জে হত্যার পরেও শান্ত হয়নি প্রতিপক্ষের লোকজন। বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিয়ে আসছে নিহতের স্বজনদের , থানায় মামলা করেও আতঙ্কে জীবনযাপন করতেছে বাদীপক্ষ। আসামী মোস্তফা শেখ গ্রেফতার হলেও বাকিরা পলাতক। তবে আসামী পক্ষের হুমকি ধমকি অব্যহত রয়েছে বাদী পক্ষের উপর।
উল্লেখ গত ২৮ মে মঙ্গলবার, উপজেলার দরবেশপুর ইউনিয়নের হামিদ আলি শেখের বাড়িতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে, আবদুর রহিম নামের একজন মৃত্যুবরণ করেন। সেই মৃত্যুর ঘটনায় আবদুর রহিমের স্ত্রী শাহিনুর বেগম রামগঞ্জ থানায় ছয় জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়েুর করেন। সেই মামলার আসামী আবদুল মান্নান, কামাল হোসেন, আবুল কালাম, মোস্তফা শেখ, জাহিদ হাসান শান্ত, শাওনের পরিবারের লোকজন অনবরত মৃত আবদুর রহিমের পরিবারকে হুমকি ধমকি দিয়ে আসতেছে। ফলে নিরাপত্তাহীনতা ভূগছে তারা।
নিহত আবদুর রহিমের স্ত্রী, ভাই ও বোন জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে আবদুর রহিমকে হত্যা করেছে তারা। আমরা থানায় মামলা করেছি। আমরা প্রশাসনের কাছে আসামীদের উপযুক্ত বিচারের দাবি জানাচ্ছি।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান জানান, হুমকি ধমকির বিষয়টি আমি অবগত নই, তবে নিহত আবদুর রহিমের স্ত্রী শাহিনুর বেগম থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলার ৪ নাম্বার আসামী মোস্তফা শেখকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।
এমএসএম / এমএসএম
ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ
সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।
বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট
রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ
১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়
পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা
হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে
পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ
নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক
Link Copied