ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাইয়ে ২ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণের উদ্বোধন


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১-৬-২০২৪ বিকাল ৫:২৮

রাঙামাটি জেলা কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে  শনিবার (১ জুন)  থেকে শুরু হলো দুই দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অত্যন্ত গুরুত্বপূর্ণ "কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প" এর আওতায় ২ দিনব্যাপী এই কৃষক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন অত্র প্রকল্পের আঞ্চলিক সমন্বয়ক কৃষিবিদ মুহাম্মাদ সামসুল আলম চৌধুরী। 

কাপ্তাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইমরান আহমেদের  সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে ৫টি ইউনিয়ন থেকে আগত শতাধিক কৃষকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির আলোচনা পর্বে প্রকল্পের আঞ্চলিক সমন্বয়ক কৃষিবিদ মুহাম্মাদ সামসুল আলম চৌধুরী কৃষকদের মাঝে দৈনন্দিন জীবনে খাদ্য ও তার পুষ্টিগুণ আলোচনার পাশাপাশি রোগমুক্ত স্বাস্থ্য গঠনের নানান দিক আলোচনা করেন। 

এছাড়া প্রশিক্ষণের বিষয়বস্তু, সরকারের স্মার্ট বাংলাদেশ গঠনে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা অর্জনের নানাদিকসহ বাণিজ্যিক ও রপ্তানিমুখী কৃষির বাস্তবায়নের রুপরেখা তুলে ধরে দীর্ঘ আলোচনা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইমরান আহমেদ। 

প্রশিক্ষণে এসে জীবনমুখী নানান আলোচনা ও কৃষি উন্নয়নের নতুন নতুন পরিকল্পনা ও স্বপ্নের কথা জানতে পেরে কৃষকদের মাঝে সন্তুষ্টি দেখা গেছে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু