সাভার উপজেলা স্বাস্হ্য কেন্দ্রে এ প্লাস ক্যাম্পেইন-২০২৪ এর উদ্বোধন
জাতীয় ভাবে ভিটামিন এ ক্যাম্পেইন এর অংশ হিসাবে সাভারেও জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার ১ লা জুন সকাল ১১ টায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান। সাভার উপজেলার এই ক্যাম্পেইনের আওতায় ১২ টি ইউনিয়নে মোট ২৯২টি কেন্দ্রে চার মাস থেকে শুরু করে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদেরকে সেবন করানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাভারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়েমুল হুদা,এই বিষয়ে তিনি জানান, সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত আমাদের কার্যক্রম চলমান থাকবে। এ ব্যাপারে সকলের সহযোগিতাও কামনা করেন। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় স্বাস্হ্য মন্ত্রালয়ের তত্বাবধানে সারাদেশের সকল জেলা ও উপজেলাতে বিভিন্ন কেন্দ্রে শিশুদের এ ক্যাম্পেইন চলছে সাভারে উপজেলা স্বাস্হ্য কেন্দ্রের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হচ্ছে, এই সময় শিশুদের রাতকানা রোগ থেকে রক্ষা পেতে বছরে দুই বার এই ক্যাম্পেইন করা হয়। ৬ মাস থেকে ১১ মাস বয়সের শিশুদের এবং ১১ মাস থেকে ৫ বছর বয়সের বাচ্ছাদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানা হচ্ছে। এই সময় আরো উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের নবাগত মহিলা ভাইস চেয়ারম্যান মনিকা আক্তার। এছাড়াও সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ এ সময় উপস্থিত ছিলেন। সাভার উপজেলার প্রতিটি ওয়ার্ডের জনগণকে এ ব্যাপারে সচেতন করার জন্য ইতিমধ্যে মাইকিং করা হয়েছে।
এমএসএম / এমএসএম
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ
পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান
রায়গঞ্জে তীব্র গরমে পথচারীদের জন্য টিউবওয়েল স্থাপন
বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩
পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধার বসতবাড়ীতে হামলা, ভাংচুর, ৪ জনকে রক্তাক্ত জখম, থানায় মামলা
বরগুনায় এজলাসে আসামির হামলা, ৩ পুলিশ সদস্য আহত
জনপ্রতিনিধি নেই, তবু সন্ধ্যা পর্যন্ত চলছে দাপ্তরিক কার্যক্রম
তিতাস উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
বাকেরগঞ্জ পৌরসভায় পথ কুকুরকে জলাতঙ্ক টিকা কার্যক্রম শুরু